শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » জনদুর্ভোগ » ঠাকুরগাঁওয়ে শীত নিবারনে আগুন পোহাতে গিয়ে পুড়ে আহত-২০
প্রথম পাতা » জনদুর্ভোগ » ঠাকুরগাঁওয়ে শীত নিবারনে আগুন পোহাতে গিয়ে পুড়ে আহত-২০
রবিবার ● ১৪ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঠাকুরগাঁওয়ে শীত নিবারনে আগুন পোহাতে গিয়ে পুড়ে আহত-২০

---ঠাকুরগাঁও প্রতিনিধি :: (১ মাঘ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৫৭মি.) ঠাকুরগাঁওয়ের ৫/৬ দিনের কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের দাপটে সাধারণ মানুষ কাতর। আর এই ঠান্ডা থেকে রক্ষার জন্য আগুন পোহাতে গিয়ে পুরে গিয়ে জেলার বিভিন্ন উপজেলা ও শহরের প্রায় ২০ জন ইতিমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে কেউ, হাত, কেউ পা, কেউবা আবার শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়িয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। এদের মধ্যে রয়েছে বৃদ্ধ, শিশু ও দিনমজুর।
কৃষি বিভাগের তথ্য মতে ঠাকুরগাঁওয়ে তাপমাত্রা ৩ থেকে ১৫ ডিগ্রীতে উঠানামা করছে। আর হিমেল হাওয়ার কারনে শীতের তীব্রতাটাও বেশি। এই শীতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। নিন্ম ও খেটো খাওয়া মানুষরা অন্নহারে-অনাহারে খুব কষ্টে দিনাতিপাত করছে। সেই সাথে ঠান্ডার প্রকৌপে বৃদ্ধ-শিশুরাও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শিশুদের ঠান্ডাজনিত বিভিন্ন রোগে ভর্তি হয়েছে হাসপাতালে।
শীতের তীব্রতা থেকে রক্ষার উদ্দেশ্যে আগুন পোহাতে গিয়ে গত কয়েকদিনে প্রায় ২০ জনকে আগুনে পুরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে দেখা যায়। এদের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার ছিট চিলারং গ্রামের শরিফা খাতুন (৮০), বগুড়া পাড়ার হাবিবা (২০ মাস), গোয়ালপাড়া মহল্লার আব্দুল মান্নান (৫০), মহেষপুর গ্রামের ইজার উদ্দিন (৬৫), কিসমত কেশুরবাড়ী গ্রামের আখি (২১), বিশ্বাসপুর গ্রামের আরজিনা (৪), শহরের আশ্রমপাড়া মহল্লার মফিজুল (৪৮), বালিয়াডাঙ্গীর জবা (৫), পাশ্ববর্তী পঞ্চগড় জেলার বোদা উপজেলার আমিনা (২০), দেবীপুর উপজেলার আজিজুল হক (৬৫), দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গার আরজিনা (২৮), ঠাকরগাঁও সদর উপজেলার বিহারীপাড়ার শরিফা (৯ মাস), দৌলতপুরের বানু বেগম (৩৮), বালিয়াডাঙ্গীর ভানোর গ্রামের নয়ন (২৮ ও পাশ্ববর্তী দিনাজপুর জেলার বীরগঞ্জ মাহানপুরের দেবী (৪) সহ প্রায় ২০জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
তবে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পুরে যাওয়া রোগীর জন্য আলাদা কোন বার্ন ইউনিট না থাকায় প্রয়োজনমত চিকিৎসা না পেয়ে এদের মধ্যে অনেকেই ইতিমধ্যে রেফার্ড নিয়ে রংপুর ম্যাডিকেল কলেজ হাসপাতালে চলে গেছেন।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার (আর.এম.ও) সুব্রত কুমার সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, ঠান্ডাজনিত কারনে গত কয়েকদিন শিশুদের সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, গলা ব্যথা, এ্যকোনিউমোনিয়া, ফ্যারেনজাইটিস, অ্যালাজি, ইত্যাদি রোগে আক্রান্তের সংখ্যা বেশি। তবে সাথে রয়েছে শীতের তীব্রতা থেকে বাচতে আগুন পোহাতে গিয়ে পুরে যাওয়া রোগীরাও। কয়েকদিনে কমপক্ষে ২০ জন আগুনে পুরে যাওয়া রোগী ভর্তি হয়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, শীত নিবারনে আগুন পোহানোর ব্যাপারে জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার মারফত চেয়ারম্যানদের সতর্কবানী প্রদান করা হবে বলে জানান। এছাড়াও তিনি জানান, জেলার শীতার্ত মানুষের শীত নিবারনের জন্য ইতোমধ্যে ৫০ হাজার পিস কম্বল চেয়ে মন্ত্রনালয়ে চাহিদাপত্র দেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৩৫ হাজার পিস কম্বল বিতরন করা হয়েছে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আরো কম্বল বিতরণ করা হবে। তিনি জেলার বিত্তবান ব্যক্তিদের শীতার্তদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)