বৃহস্পতিবার ● ২৫ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » কবরের লাশের অঙ্গ পতঙ্গ চুরি : আটক-৩
কবরের লাশের অঙ্গ পতঙ্গ চুরি : আটক-৩
ঠাকুরগাঁও প্রতিনিধি :: (১২ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৫মি.) ঠাকুরগাওয়ে কবর খুড়ে এক ব্যাক্তির আঙ্গুল, চোখ সহ কাফনের কাপড় চুরির ঘটনা ঘটেছে। জড়িত সন্দেহে পুলিশ রিপন (২৫) সহ ৩ জনকে আটক করেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার এলাকার লোকজন রিপনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শহরের হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল বারেক (১০৫) গত শনিবার বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। তাকে মুন্সিপাড়া গোরস্থানে দাফন করা হয়। পরিবারের লোকজন লাশ ৩ দিন পাহারা দেয়। আজ বৃহস্পতিবার ভোরে ওই বৃদ্ধের প্রতিবেশী রিপন কবর খুড়ে লাশের আঙ্গুল, কলিজা, চোখ, কাফনের কাপড়, মাথার চুল চুরি করে নিয়ে যায়। ওই এলাকার কয়েকজন লোক মৃতের পরিবারের লোকজনকে খবর দেয়। পরিবারের লোকজন গিয়ে কবরের ভিতরে লক্ষ্য করলে লাশের অঙ্গগুলো কাটা দেখতে পায়।
পরে পরিবারের লোকজন রিপনকে জিজ্ঞাসাবাদ করলে সে তাদের উপর চড়াও হয়।
উত্তেজিত জনতা আজ দুপুর ১২ টার দিকে অভিযুক্ত রিপনের বাড়িতে হামলা চালায়। তারা ওই বাড়িতে ভাংচুর ও অগ্নি সংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রিপন (২৫) তার মা সাহেরা খাতুন ও বোন আনোয়ারা বেগমকে আটক করলে পরিস্থিতি শান্ত হয়। বর্তমানে এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী সাহেরা খাতুন একজন মাহাৎ (যাদুগরনী) বলে জানান।
ঠাকুরগাও থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) কফিল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, ঘটনাস্থল থেকে লাশের দুটো আঙ্গুল উদ্ধার করা হয়েছে। রিপনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসা করলে সে জানায়, কেন যে এমনটা করলাম আমি কিছুই বুঝতে পারছি না।





ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার