বৃহস্পতিবার ● ১৫ মার্চ ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
গাজীপুরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৬মি.) গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকায় একটি পুকুর থেকে উজ্জল মিয়া (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ ১৫ মার্চ বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহত উজ্জল মিয়া ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন।
শ্রীপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ সাদি জানান, মঙ্গলবার দুপুরের দিকে বাড়ির পাশে ভাংনাহাটি সিনিয়র কামিল মাদ্রাসার পুকুরে গোসল করতে যায় উজ্জল মিয়া। পরে ওই দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পায়নি। বৃহস্পতিবার সকালে এলাকাবাসী ওই পুকুরে উজ্জলের লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সকালে লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত উজ্জল মিয়া মৃগিরোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।





গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে