শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৫ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথের চালক বিষু হত্যার ঘটনায় আটক-২ : অটোরিকশা উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথের চালক বিষু হত্যার ঘটনায় আটক-২ : অটোরিকশা উদ্ধার
বৃহস্পতিবার ● ১৫ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথের চালক বিষু হত্যার ঘটনায় আটক-২ : অটোরিকশা উদ্ধার

---বিশ্বনাথ প্রতিনিধি :: (১ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৫মি.) সিলেটের বিশ্বনাথের অটোরিকশা চালক বিষু মালাকার (৩২) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারী’সহ দুইজনকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। আজ ১৫ মার্চ বৃহস্পতিবার ভোর বেলায় বিশ্বনাথ ও দক্ষিণ সুনামগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিকশা গাড়িটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন : বিশ্বনাথের মসলিশ ভোগশাইল গ্রামের তোরন মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৬) ও সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার মুরাদপুর গ্রামের লোবান মিয়ার স্ত্রী সাজেদা বেগম (৩০)। অটোরিকশা চালক বিষু মালাকার হত্যার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদের নির্দেশনা অনুযায়ী থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম ফাত্তাহ মূর্শেদ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ বিশ্বনাথ, ছাতক ও দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে অটোরিকশা চালক বিষু মালাকার হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেলোয়ার হোসেন ও সাজেদা বেগমকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিকশা গাড়িটি উদ্ধার করা হয়। আসামীরা গত ২৮ ফ্রেবুয়ারি রাত আনুমানিক ৮টায় বিশ্বনাথ উপজেলা সদরের আলহেরা মার্কেটের সামনস্থ সিএনজি ষ্ট্যান্ড হতে চালক বিষু মালাকারকে তার সিএনজি অটোরিকশাটি কৌশলে ভাড়ার কথা বলে গাড়ী সহ তাকে জগন্নাথপুর উপজেলার গড়গড়ি এলাকায় নিয়ে যায় এবং সেখানে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে বিষুকে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে গড়গড়ি গ্রামে জগন্নাথপুর-সিংগেরকাছ রাস্তার পাশে ঝোপের মধ্যে বিষুর লাশ ফেলে সিএনজি অটোরিকশাটি নিয়ে যায়।
এব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ বলেন, অটোরিকশা চালক বিষু মালাকার হত্যা মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং চোরাইকৃত অটোরিকশা গাড়িটি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, সিলেটের বিশ্বনাথে গত ২৮ ফেব্রুয়ারী অটোরিকশাসহ নিখোঁজ হন গাড়ি চালক বিষু মালাকার। তিনি বিশ্বনাথ উপজেলার ভোগশাইল গ্রামের নিখিল মালাকারের ছেলে। সিএনজি চালিত অটোরিকশাসহ নিখোঁজের পর গত ২ মার্চ সন্ধ্যায় জগন্নাথপুর থানাধীন সমষপুর আইছলাবাড়ি নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করে জগন্নাথপুর থানা পুলিশ। লাশ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহালও করেন ওই থানার এসআই ফাত্তাহ। সুরতহালের সময় তার ডান পায়ের রগ কাটা ও বাম হাতে আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে লাশটি ময়না তদন্তের জন্য জগন্নাথপুর থানা পুলিশ সুনামগঞ্জের হাসপাতালে প্রেরণ করে। ময়না তদন্ত শেষে গত ৩ মার্চ শনিবার বিকেলে বিশ্বনাথের বাসিয়া নদীর শশ্মান ঘাটে লাশের দাহ সম্পন্ন করা হয়। এঘটনায় নিহতের পিতা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি রেখে করে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৩ (তাং ০৫.০৩.১৮ইং)।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)