শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৫ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » মায়ানমার সীমান্ত স্থলমাইন বিস্ফোরণে মুরুং আদিবাসি পরিবারের নিহত-১, আহত-৩
প্রথম পাতা » অপরাধ » মায়ানমার সীমান্ত স্থলমাইন বিস্ফোরণে মুরুং আদিবাসি পরিবারের নিহত-১, আহত-৩
বৃহস্পতিবার ● ১৫ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মায়ানমার সীমান্ত স্থলমাইন বিস্ফোরণে মুরুং আদিবাসি পরিবারের নিহত-১, আহত-৩

---আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (১ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৮মি.) বান্দরবানের আলীকদম থেকে সীমান্ত পাড়ি দিয়ে মায়ানমারে অনুপ্রবেশকালে স্থলমাইন বিস্ফোরণের স্বীকার হয়েছে এক মুরুং আদিবাসি পরিবার। বিস্ফোরণে ১ ব্যক্তি নিহত ও নারী ও শিশুসহ ৩ জন আহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের মিয়ানমার সীমান্তবর্তী রালাইপাড়া এলাকায় বাংলাদেশ ও মায়ানমার সীমান্তে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম প্রোওয়াই মুরুং (৪০)।

আহত হলেন : সংরো মুরুং (৩৫), তনখং মুরুং (১০) ও তুমরুং মুরুং (৫)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুর বারোটার সময় আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের রালাই পাড়ায় মাইন বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে। তবে তারা সীমান্ত পাড়ি দিয়ে মায়ানমার যাওয়ার বিষয়টি উপজেলা প্রশাসন স্বীকার না করলেও উপজেলার ৪নং কুরুক পাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, প্রতিয়িতই মুরুং পরিবারগুলো মায়ানমারের দিকে ধাবিত হচ্ছে। সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করে অনেকেই ফেরত আসলেও এপর্যন্ত আমার জানামতে এপর্যন্ত রালাই পাড়া থেকে ৫ পরিবার, মাংরুম পাড়া খেবে ২ পরিবার, মেনক্লাং পাড়া থেকে ১ পরিবার, বুতু পাড়া থেকে ২ পরিবার, মেননি পড়া থেকে ১ পরিবার, মনইয়ম পড়া ১ পরিবার এবং তেচ্চা পাড়া থেকে ৬ টি পরিবার মোট ১৮ টি পরিবার মায়ানমার চলে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবার নিয়ে সীমান্ত পেরিয়ে মায়ানমারে যাওয়ার সময় স্থলমাইন বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্গম এলাকা হওয়ায় এখনও লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। আজ বৃহস্পতিবার সকালে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বান্দরবানের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, এলাকাটি খুবই দুর্গম হওয়ায় লাশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে চেষ্টা চলছে। তিনি জানান, আহতদের উদ্ধার করে সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে এসে চিকিৎসা দেয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)