বৃহস্পতিবার ● ১৫ মার্চ ২০১৮
প্রথম পাতা » শিরোনাম » বিশ্বনাথে স্কুল ছাত্র নিখোঁজ
বিশ্বনাথে স্কুল ছাত্র নিখোঁজ
বিশ্বনাথ প্রতিনিধি :: (১ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.২৮মি.) বিশ্বনাথ উপজেলা পরিষদ এলাকা থেকে সামিউল ইসমাইল (১১) নামের একটি শিশু হারিয়ে গেছে। বুধবার ১৪ মার্চ বিকাল সাড়ে ৪ টা থেকে সে নিখোঁজ হয়। সামিউল বিশ্বনাথ উপজেলা হিসাব রক্ষণ অফিসে কর্মরত অডিটর মো. আমির হোসেন’র ছোট ছেলে ও বিশ্বনাথ মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেণীর ছাত্র। এবিষয়ে বুধবার রাতে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। ডায়রী নং-৭০৫।
নিখোঁজের সময় তার পরনে ছিল একটি চ্যাক কালার হাফ শার্ট ও ব্লু কালার পেন্ট। উচ্চতা ৪ফুট ২ইঞ্চি, গায়ের রং শ্যামলা। সে কুমিল্লা ও সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। যদি কোন সু-হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে তার বাবা আমির হোসেন সাথে (মোবাইল ০১৭১১-২৬৩০৮৮) যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।





ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত