শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৫ মার্চ ২০১৮
প্রথম পাতা » জাতীয় » হামলাকারীর প্রতি আমার কোনো ক্ষোভ নেই, তাকে ক্ষমা করে দিয়েছি : ড. মুহম্মদ জাফর ইকবাল
প্রথম পাতা » জাতীয় » হামলাকারীর প্রতি আমার কোনো ক্ষোভ নেই, তাকে ক্ষমা করে দিয়েছি : ড. মুহম্মদ জাফর ইকবাল
বৃহস্পতিবার ● ১৫ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হামলাকারীর প্রতি আমার কোনো ক্ষোভ নেই, তাকে ক্ষমা করে দিয়েছি : ড. মুহম্মদ জাফর ইকবাল

---সিলেট প্রতিনিধি :: (১ চৈত্র ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.২০মি.) ফিরে এলেন প্রিয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে ১১ দিন পর অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। ৩ মার্চ বিকেলে হামলায় আহত হয়ে ক্যাম্পাস ছাড়ার পর ১৩ মার্চ বুধবার দুপুরে আবার নিজের ক্যাম্পাসে ফিরেন। এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

যে মুক্তমঞ্চে হামলার শিকার হয়েছিলেন জাফর ইকবাল, ক্যাম্পাসে ফিরে বুধবার বিকেলে সেই মঞ্চে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। বিকেলে মুক্তমঞ্চে শিক্ষার্থীদের সাথে ‘সাদাসিধে কথা’য় মেতে উঠেন এই লেখক।

এসময় জাফর ইকবাল বলেন, আমি নতুন জীবন ফিরে পেয়েছি। এই জীবনটাকে আমার কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাতে পারবো তা চিন্তাভাবনা করে দেখতে হবে।
হামলার পর সারাদেশের মানুষের ক্ষোভ ও উদ্বেগ নিয়ে তিনি বলেন, আমি সবসময় ভাবতাম দেশের মানুষ আমাকে এতো ভালোবাসে, তার প্রতিদান আমি কিভাবে দেবো। কিন্তু এখন আর তা ভাবি না। কারণ এই ঘটনার পর আমি বুঝে গেছি, এতো ভালোবাসার প্রতিদান দেওয়া আমার পক্ষে সম্ভব না।

হামলাকারীকে বিভ্রান্ত উল্লেখ করে তিনি বলেন, তার প্রতি আমার কোনো ক্ষোভ নেই। তাকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু তাদের যারা বিভ্রান্ত করে তাদেরকে আমাদের খুঁজে বের করতে হবে। আর কোনো তরুণ যাতে বিভ্রান্ত না হয় সেদিকে সবাই নজর রাখতে হবে।

উগ্রবাদীদের উদ্দেশ্যে জাফর ইকবাল বলেন, আমার সম্পর্কে তোমাদের মনে যদি কেউ বিভ্রান্তি সৃষ্টি করে থাকে তাহলে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারো। আমি তোমাদের কথা শুনতে চাই। কেবল হাতের অস্ত্রটা ফেলে এসো।

তিনি বলেন, একজন মানুষের জীবন কত দুঃখের- কত কষ্টের হতে পারে, যার জীবনের একমাত্র উদ্দেশ্যই হলো অন্যকে হত্যা করে বেহেস্তে যাওয়া। এই পৃথিবীটা যে খুবই সুন্দর তা তারা জানতেই পারলো না।

হামলাকারী ফয়জুরকে উদ্দেশ্য করে জাফর ইকবাল বলেন, তুমি কতো কষ্ট করছো। তুমি রিমান্ডে আছো। তোমার বাবা-মা ভাই রিমান্ডে আছে। এটা কী একটা জীবন হলো? অথচ তোমাদের যারা বিভ্রান্ত করে তারা আরাম আয়েশে আছে।

তিনি কোরান শরীফের আয়াত উল্লেখ করে বলেন- ”খোদা বলেছেন- ‘তুমি একজন মানুষকে হত্যা করেছো মানে পুরো মানবজাতিকে হত্যা করেছো।’ এই আয়াত পড়ার পরও কেউ কিভাবে একজন মানুষকে হত্যা করে?”

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে আসার জন্য আমার মন ছটফট করছিলো। আমি চেয়েছি হাসপাতাল থেকে বেরোনোর পর আমার কণ্ঠ প্রথমে তোমরা শুনবে। তাই এখানে চলে এসেছি।

শিক্ষার্থীদের উদ্দেশে জাফর ইকবাল বলেন, গতবছর এই বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র শিক্ষকদের উপর হাত তুলেছিলো। তাতে আমি খুব কষ্ট পেয়েছিলাম। এরপর আমি সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। কেবল ভাবতাম- কখন অবসর হবে, এখান থেকে যেতে পারেবা। কিন্তু এখন মনে হচ্ছে আমি নিষ্ঠুরের মতো আচরণ করেছি। তোমাদের ভালোবাসা দেখে আমি সেদিনের ঘটনা ভুলে গেছি। আমি আজ বলতে চাই- আমি তোমাদের সঙ্গে আছি তোমাদের সঙ্গে থাকবো।

এসময় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস, জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হকসহ শাবিপ্রবির কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী বক্তব্য রাখেন।

এরআগে দুপুরে একটি বেসরকারি বিমানে করে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন অধ্যাপক জাফর ইকবাল। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাসসহ শিক্ষকরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)