বুধবার ● ২৮ মার্চ ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » কপাল নাটক দিয়ে শেষ হল আলোর পথযাত্রী
কপাল নাটক দিয়ে শেষ হল আলোর পথযাত্রী
নিজস্ব প্রতিনিধি :: দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য দল কাব্য বিলাসের কপাল নাটকের মধ্য দিয়ে শেষ হল দু-দিনের আলোর পথযাত্রী অনুষ্ঠান। ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গীতাঞ্জলি ললিতাকলা একাডেমী রাজধানীর উত্তরার আয়োজন করে দু’দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এ্যাডভোকেট সাহারা খাতুন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সমাপনী দিনের সাংস্কৃতিক ও নাট্য উৎসব উপভোগ করেন। রাহুল রাজ এর রচনা ও নির্দেশনায় কপাল নাটকে উঠে আসে নদী ভাঙ্গা মানুষের জীবনের প্রতিচ্ছবি। দর্শকদের মুহুর মুহুর করতালিতেই বোঝা যাচ্ছিল যান্ত্রিক জীবনের মানুষ সুস্থ্যধারার সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য কতটা ব্যাকুল। গীতাঞ্জলি ললিতাকলা একাডেমীর পরিচালক মাহবুব আলম মিঠু প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে উত্তরায় একটি স্থায়ী মুক্তমঞ্চ ও শহীদ মিনারের জোর দাবি জানান।
কপাল নাটকের নির্দেশক রাহুল রাজ জানান, নদী ভাঙলে ভাগ্যহত মানুষের কপালে কি কালো ছায়া নেমে আসে, সেটাই আমি এই কপাল নাটকের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। তিনি আরো জানান, আগামী জাতীয় শিশু-কিশোর নাট্য উৎসবে কাব্য বিলাস এই কপাল নাটক নিয়ে অংশগ্রহণ করবে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে, নোঈম ইসলাম, হৃদয়, অন্তর সরকার, জেনিষা, রিজন, পারিষা, রাকিব, সজীব, রাসেল, শরিফসহ আরো অনেকে।
উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১১ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।





রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত