বুধবার ● ৪ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » ঢাকা » শান্তি প্রতিষ্ঠা করতে রাজনৈতিক সহিংসতা প্রশমন করতে হবে : গনি মিয়া বাবুল
শান্তি প্রতিষ্ঠা করতে রাজনৈতিক সহিংসতা প্রশমন করতে হবে : গনি মিয়া বাবুল
ঢাকা প্রতিনিধি :: (২১ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪১মি.) বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার সুনিশ্চিত করতে রাজনৈতিক সহিংসতা প্রশমন করতে হবে। মানুষের মানবিক মর্যাদা, সাম্য ও ন্যায্যতা নিশ্চিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক নেতা মার্টিন লুথার কিং জুনিয়র আজীবন অহিংস আন্দোলনে বলিষ্ঠভাবে নেতৃত্ব দিয়েছেন। কৃষ্ণাঙ্গদের সমান অধিকার ও ভোটাধিকারের দাবিতে ১৯৫০ ও ১৯৬০ সময়ের মধ্যে তিনি দুটি সফল বিক্ষোভে নেতৃত্বদেন। অহিংস আন্দোলনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্যে তিনি ১৯৬৪ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। তিনি আজীবন মানবতার কল্যাণে কাজ করেছেন। মার্টিন লুথার কিং জুনিয়র এর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক লীগের উদ্যোগে আজ ৪ এপ্রিল বিকেলে ঢাকার তোপখানা রোডস্থ বিএনএ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট এম সাজাওয়ার হোসেন, জাতীয় পার্টি জেপি নির্বাহীর সম্পাদক সাদেক সিদ্দিকী, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক ও বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান প্রমুখ।





নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর