শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » শিক্ষায় এগিয়ে আ.লীগ- সম্পদ ও মামলায় এগিয়ে বিএনপি!
প্রথম পাতা » প্রধান সংবাদ » শিক্ষায় এগিয়ে আ.লীগ- সম্পদ ও মামলায় এগিয়ে বিএনপি!
রবিবার ● ১৩ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষায় এগিয়ে আ.লীগ- সম্পদ ও মামলায় এগিয়ে বিএনপি!

---


উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধি::নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন চুড়ান্ত যাচাই-বাচাই শেষে মেয়র পদে এবার ৫ জন, সাধারন কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ তারা হলফনামায় আয়-ব্যয়, সম্পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতাসহ বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনে দাখিল করেছেন৷ এর মধ্যে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টি থেকে মনোনিত ৩ দলের ৩ জন৷ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন ২ জন৷ প্রত্যেক প্রার্থীই নোটারি পাবলিক করে তাদের সকল তথ্য দিয়ে হলফনামা দাখিল করেছেন নির্বাচন কমিশনে৷ আর এসব প্রার্থীর হলফনামা পর্যালোচনা করে দেখা যায় বেশীর ভাগ প্রার্থীই স্বাক্ষরজ্ঞান সম্পন্ন৷ স্বাক্ষর জ্ঞান সম্পন্ন প্রার্থীদের নিয়ে সাধারন ভোটারদের মাঝে চলছে নানা আলোচনা সমালোচনা৷ এমন স্বল্প শিক্ষিত প্রার্থীদের ভোট প্রদানে ভোটারদের মধ্যে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া৷
প্রার্থীদের হলফনামা সূত্রে জানা যায়, আওয়ামীলীগের মনোনিত ৩ বারের নির্বাচিত মেয়র প্রার্থী অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর শিক্ষাগত যোগ্যতা এম.এ পাস৷ আর বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী স্বাক্ষরজ্ঞান সম্পন্ন৷ জাতীয় পার্টির মাহমুদ চৌধুরী এইচ.এস.সি পাস৷ স্বতন্ত্র প্রার্থী প্রবাসী জাহাঙ্গীর রানা বি.এস.সি পাস ও স্বতন্ত্র প্রার্থী প্রবাসী জুবায়ের চৌধুরী স্বশিক্ষিত ৷ শিক্ষায় আওয়ামীলীগ প্রার্থীর চেয়ে পিছিয়ে থাকলেও অর্থ, সম্পদ ও মামলায় এগিয়ে আছেন আছেন বিএনপির প্রার্থী৷
আওয়ামীলীগ প্রার্থী তোফাজ্জল ইসলাম চৌধুরী ৩ বারের নির্বাচিত বর্তমান মেয়র ও পৌর আওয়ামীলীগ কমিটির সদস্য৷ অপর প্রাথর্ী ছাবির আহমদ চৌধুরী ৩ বারের প্যানেল মেয়র ও পৌর বিএনপির সভাপতি৷
আওয়ামীলীগের প্রার্থী তোফাজ্জল ইসলাম হলফনামায় নিজেকে কলেজ শিক্ষক উল্লেখ করেছেন৷ তিনি নবীগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক৷ তবে তিনি কোন মামলার আসামী নন৷ তোফাজ্জল ইসলামের কৃষিখাত থেকে বার্ষিক আয় ১০ হাজার টাকা, পেশা (শিক্ষকতা) থেকে বার্ষিক আয় ২ লক্ষ ৭৫ হাজার ৬ শত ৫০ টাকা, নবীগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে বার্ষিক সম্মানী ভাতা পান বছরে ২ লক্ষ ৪০ হাজার টাকা৷ এছাড়াও নগদ আছে ৫০ হাজার টাকা, ব্যাংকে আছে ১০ হাজার টাকা৷ স্ত্রীর নামে আছে ২০ ভরি স্বর্ণ৷ ঘরে ইলেকট্রনিঙ্ সামগ্রী আছে- রঙ্গিন টিভি, ফ্রিজ, মাইক্র অভেন, ফ্যান ইত্যাদি৷ এছাড়া আসবাব পত্রের মধ্যে আছে সেট সোফা, ৩টি খাট, ৩টি ষ্টীলের আলমিরা, ২টি সোকেস, ১ সেট ড্রাইনিং টেবিল ইত্যাদি৷ উনার নিজের নামে কোন জমি নেই৷ স্ত্রীর নামে আছে কৃষি জমি ১ একর, যৌথ মালিকানাধীন আছে ১০ একর ও অকৃষি আছে ১.৫০ একর৷ উনার টিন শেডের ঘর আছে ২টি৷ মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী পৌর এলাকার চরগাঁও গ্রামের আলহাজ্ব মরহুম তাজুল ইসলাম চৌধুরীর ও আলহাজ্ব সালমা চৌধুরীর ছেলে৷
অপর দিকে বিএনপির মনোনিত প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী হলফনামায় নিজেকে ব্যবসায়ী বলে উল্লেখ করেছেন৷ তিনি আদালতের ৪ টি মামলার আসামী, ৩ টি মামলা বিচারাধীন একটি অব্যাহতি প্রাপ্ত৷ পৌর এলাকার উনার ২টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে৷ শহরের হাই স্কুল রোডে মেসার্স এম.কে চৌধুরী ষ্টোর ও হবিগঞ্জ রোডে মেসার্স চৌধুরী আটো রাইছমিল৷ এ দুই ব্যাবসা থেকে ছাবির আহমেদের প্রতি বছরের আয় ৪ লক্ষ ৬৬ হাজার ১ শত ৯৬ টাকা৷ কৃষি খাতে আয় ৩০ হাজার টাকা৷ পৌর কাউন্সিলর হিসেবে বার্ষিক সম্মানী ভাতা পান বছরে ৬০ হাজার টাকা৷ অস্থাবর সম্পদ:- হলফনামায় উল্লেখ করেছেন ছাবির আহমদের নগদ টাকা আছে ২ লক্ষ ৫০ হাজার টাকা৷ স্ত্রীর আছে ৫০ হাজার টাকা৷ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজের নামে জমা আছে ৪৭ হাজার ৬ শত ১৭ টাকা ও স্ত্রীর নামে আছে ১ লক্ষ ৯২ হাজার ২৩ টাকা৷ নিজের নামে স্বর্ণ আছে ১ ভরি ও স্ত্রীর নামে আছে ১৫ ভরি এবং নির্ভরশীলের নামে আছে ৩ ভরি৷ নিজের নামে কোন ইলেকট্রনিঙ্ সামগ্রী না থাকলেও স্ত্রীর নামে আছে- ১টি টিভি, ১টি ফ্রিজ, ২টি মোবাইল ফোন৷ আসবাবপত্র নিজের নামে আছে ১টি খাট, ১ সেট সোফা , ১টি ডাইনিং টেবিল, ৬ টি চেয়ার৷ স্ত্রীর নামে আছে ১ টি খাট, ১টি ড্রেসিং টেবিল, ১টি আলমিরা (উপটৌকন)৷
স্থাবর সম্পদ:- কৃষি জমি নিজের নামে আছে ৬ শত ১৪ শতক, স্ত্রীর নামে ৭৭.৫০ শতক৷ অকৃষি নিজের নামে ১ হাজার ২ শত ৫০ শতক, স্ত্রীর নামে ১ শত ২৭ শতক৷ কৃষি ব্যাক নবীগঞ্জ শাখায় ছাবির আহমদের একক ঋনের পরিমান ৩০ লক্ষ ৮ হাজার ৯ শত ২৫ টাকা৷ আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের মোঃ কবির মিয়া চৌধুরী ও মোছাঃ এলাছি কবির চৌধুরীর ছেলে৷
অপর দিকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলম রানা৷ উনার শিক্ষাগত যোগ্যতা বি.এস.সি৷ নেই কোন মামলার আসামী৷ তিনি হলফনামায় ব্যবসা/পেশা উল্লেখ করেছেন কৃষি৷
কৃষি খাতে জাহাঙ্গীর রানার প্রতি বছর আয় দেড় লক্ষ টাকা৷ নগদ ২লক্ষ টাকা আছে৷ নিজের একটি মোটরসাইকেল আছে৷ স্ত্রীর নামে আছে ৬ ভরি স্বর্ণ৷ স্থাবর সম্পদ- যৌথ মালিকানাধীণ আছে ৭ একর জমি৷
স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর রানা পৌর এলাকার রাজাবাদ গ্রামের মৃত আব্দুল হেকিম ও ফরিদা খাতুনের ছেলে৷
আর জাতীয় পার্টির মনোনিত প্রার্থী মামমুদ চৌধুরী৷ তিনি উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব৷ শিক্ষাগত যোগ্যতা এইচ.এস.সি৷ কোন মামলায় আসামী নেই৷ পেশা উল্লেখ করেছেন কৃষি৷ কৃষি থেকে প্রতি বছর আয় হয় ১ লক্ষ ৯০ হাজার টাকা৷ নগদ আছে ১ লক্ষ টাকা৷ স্ত্রীর আছে ৫ভরি স্বর্ণ৷
মামমুদ চৌধুরী মুল বাড়ী ৯ নং বাউসা ইউনিয়নে হলেও বর্তমানে তিনি পৌর এলাকার শান্তিপাড়া গ্রামের মৃত সরুজ মিয়া চৌধুরী ও মৃত বেগম খায়রুনেছার ছেলে৷
এদিকে, অপর স্বতন্ত্র পার্থী লন্ডন প্রাবসী আব্দুল জুবায়ের চৌধুরী হলফনামায় তিনি স্বশিক্ষিত উল্লেখ করেছেন৷ কোন মামলায় আসামী নেই৷ তিনি লন্ডন প্রবাসী ৷ নগদ কোন টাকা পয়সা নেই তবে ব্যাংকে আছে ২ লক্ষ ১ হাজার টাকা৷ ঢাকা মেট্রো চ- ১৫-১২৭৬ নাম্বারের নোহা গাড়ীর মালিক তিনি৷ ঘরে আছে একটি টিভি ২ টি মোবাইল৷ তিনি শান্তি পাড়া এলাকার মৃত আব্দুল রশিদের ছেলে৷





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ