শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » পাবনা » পাবনা পৌর সভায় টিপু একক প্রার্থী জেতার প্রত্যয়ে আওয়ামীলীগ
প্রথম পাতা » পাবনা » পাবনা পৌর সভায় টিপু একক প্রার্থী জেতার প্রত্যয়ে আওয়ামীলীগ
রবিবার ● ১৩ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাবনা পৌর সভায় টিপু একক প্রার্থী জেতার প্রত্যয়ে আওয়ামীলীগ

---
পাবনা প্রতিনিধি :: পাবনা পৌর সভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা কামিল হোসেন তার প্রার্থীতা প্রত্যাহার করায় একক প্রার্থী হলেন আওয়ামীলীগ মনোনীত ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রকিব হাসান টিপু৷ কামিল হোসেনের প্রার্থীতা প্রত্যাহরে খবরে চরম উচ্ছ্বাস দেখা গেছে আওয়ামীলীগ, যুবলীবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছা সেবকলীগ,ওলামালীগের নেতা কর্মীদের মধ্যে৷ নতুন প্রাণ ফিরে পেয়েছে টিপুর নির্বাচনী কার্যক্রমে৷
আওয়ামীলীগ নেতা আলহাজ শেখ রাসেল আলী মাসুদ জানান, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালী করা ও দলীয় শৃঙ্খলা রৰার্থে, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দিপু মনি এমপি ও পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি এর অনুরোধে জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মো: কামিল হোসেন তার প্রার্থীতা প্রত্যাহার করেন৷
রোববার বিকেলে রিটার্নিং অফিসারের কাছে কামিল হোসেন প্রর্থিতা প্রত্যাহারের আবেদন করেন এসময় উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ নেতা আলহাজ শেখ রাসেল আলী মাসুদ, এ্যাড. আব্দুস সামাদ খান রতন, বিপ্লব কুমার, সাইদ মু্ন্সী প্রমুখ৷
পাবনা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল রহিম লাল বলেন- প্রভাবশালী আওয়ামীলীগ নেতা মো. কামিল হোসেন স্বাধীনতার প্রতীক নৌকার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেছে৷ এই জন্য পাবনা জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি৷ কামিল হোসেনের প্রার্থীতা প্রত্যাহার করায় প্রমাণিত হয়েছে সে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল৷ যারা প্রার্থীতা প্রত্যাহার করে নাই তাদের বিরম্নদ্ধে কেন্দ্রের নির্দেশে ব্যবস্থা নেয়া হবে৷
এ ব্যাপারে কয়েকজন নেতা কর্মি আগামী নির্বাচনে জেতার প্রত্যয় ব্যক্ত করে বলেন - পৌর নির্বাচনে প্রভাবশালী আওয়ামীলীগ নেতা মো. কামিল হোসেন প্রার্থী হওয়ায় আওয়ামীলীগে যে গুমট ভাব ছিল প্রত্যহার করায় তা কেটে গেল৷ কামিল হোসেনের প্রার্থীতা প্রত্যাহার করায় আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মধ্যে গুমট ভাব কেটে গিয়ে নতুন প্রাণের সৃষ্ঠি হয়েছে ৷ এতে রকিব হাসান টিপুর নির্বাচনে জিতার সম্ভাবনা অনেকাংশে বাড়ল৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)