শিরোনাম:
●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে ●   অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন ●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু ●   ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ●   রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে পদায়ন বাণিজ্য : স্বাস্থ্য বিভাগে সিন্ডিকেট কাছে জিম্মি ●   ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ●   আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা ●   পাহাড়ের জনপ্রিয় নাম শিরিনা আক্তার ●   ঝালকাঠিতে জামায়াতের মেয়র পদে প্রার্থী ঘোষণা ●   জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১১ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » কোটা সংস্কারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ-অবরোধ
প্রথম পাতা » গাজিপুর » কোটা সংস্কারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ-অবরোধ
বুধবার ● ১১ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোটা সংস্কারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ-অবরোধ

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৮ চৈত্র ১৪২৪ বাঙলা বাংলাদেশ সময় রাত ৯.৪২মি.) কোটা সংস্কারেরর দাবিতে গাজীপুরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।

আজ ১১ এপ্রিল বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থী ও স্থানীয়রা জানায়, গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও কাজী আজিম উদ্দিন কলেজের শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। একপর্যায়ে শিক্ষার্থীরা মহাসড়কের ওপর একটি বাস দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে সড়কটি বন্ধ করে দেয়।

এ সময় শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে নানা স্লোগান দেয়। অপরদিকে প্রায় একই সময় গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূল ফটকের সামনে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছে।

শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সব প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে হাজার হাজার মানুষ।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. অহিদুজ্জামান জানান, শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় যান চলাচল সাময়িক বন্ধ ছিল।

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী বিপ্লব শেখ জানান, সারাদেশে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ নিয়ে বিভিন্ন মন্ত্রীরা যেভাবে কথা বলছে তা দুঃখজনক। কোটা সংস্কারের দাবিতে আমাদের বিক্ষোভ অব্যাহত থাকবে।

এদিকে, কোটা সংস্কারের দাবিতে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। আজ বুধবার সকালে ঢাকা-জয়দেবপুর সড়কের গাজীপুর শহরের শিববাড়িমোড় এলাকায় এ কর্মসূচি পালন করে তারা।

বেলা ১১টার দিকে ডুয়েটের ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে কয়েকশ শিক্ষার্থী কোটা সংস্কারের দাবিতে শিববাড়ি ত্রিমোড়ে পৌঁছে। এ সময় তারা জয়দেবপুর চৌরাস্তার দিকে যেতে থাকলে পুলিশ বাধা দেয়।

পরে শিক্ষার্থীরা শিববাড়িমোড়ে রাস্তার ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় শিববাড়ি ত্রিমোড় এলাকার রাস্তাগুলোতে যানজটের সৃষ্টি হয়। প্রায় পৌনে একঘণ্টা সেখানে শিক্ষার্থীরা অবস্থান করে ক্যাম্পাসে ফিরে যায়।

জয়দেবপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, শিক্ষার্থীরা কিছুক্ষণ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে ক্যাম্পাসে ফিরে গেছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)