শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৭ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » পদ্মা সেতুর সুফল : দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চার লেনে উন্নীত হবে ১১৬ কিলোমিটার সড়ক
প্রথম পাতা » খুলনা বিভাগ » পদ্মা সেতুর সুফল : দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চার লেনে উন্নীত হবে ১১৬ কিলোমিটার সড়ক
শুক্রবার ● ২৭ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পদ্মা সেতুর সুফল : দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চার লেনে উন্নীত হবে ১১৬ কিলোমিটার সড়ক

---বাগেরহাট অফিস :: (১৪ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১৭মি.) পদ্মা সেতুর সুফল পেতে এন-৭ ও এন-৮০৫ এর আওতায় দক্ষিণের কুদির বটতলা-কাটাখালি ও কাটাখালি-ভাঙ্গা এ দু’টি সড়কের অন্তত ১১৬ কিলোমিটার চার লেনে উন্নীতকরণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। অন্যথায় দেশের বৃহৎ ওই প্রকল্প চালু হলে সড়কে বড় ধরনের যানজট ও দুর্ঘটনা ঘটনার শঙ্কা রয়েছে। এমনকি প্রকল্পের আসল লক্ষ্য ও উদ্দেশ্য অনেকটা ব্যাহত হবে। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি সড়ক বিভাগের পরিকল্পনায় রয়েছে। খুব জোরালো চেষ্টা চলছে, অর্থের সংস্থান মিললে বাস্তবায়ন কাজ শুরু হবে।
জানা গেছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কয়েক কোটি মানুষের বসবাস। এসব মানুষের রাজধানী ঢাকায় সাথে সহজ যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেয় বর্তমান সরকার। উদ্যোগটি বাস্তবায়নে ইতোমধ্যে পদ্মা সেতুর কাজের সার্বিক ৬১ দশমকি ৫ শতাংশ অগ্রগতি হয়েছে। এছাড়া প্রকল্পের মূল কাজের ৬৬ শতাংশ শেষ হয়েছে। বসানো হচ্ছে সেতুর তুতীয় স্প্যান। যথাসময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে। আর পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন ও চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জীবনযাত্রার মান। গতি বাড়বে এখানকার ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নে। অর্থনৈতিক ও আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে। এসব বিষয় মাথায় রেখে অনেক শিল্পপতি জমি কিনতে শুরু করছেন এ অঞ্চলে। গড়ে উঠতে শুরু করেছে নিত্য নতুন শিল্প-কারখানা, ব্যবসা প্রতষ্ঠিান ও স্থাপনা। পাশাপাশি চাঙ্গা হচ্ছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর। ফলে অনেক ভারী ও বেশি সংখ্যক যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করবে। কিন্তু খুলনা থেকে পদ্মা সেতু পর্যন্ত এন-৭ ও এন-৮০৫ এর আওতায় কুটির বটতলা থেকে কাটাখালি এবং কাটাখালি থেকে ভাঙ্গা পর্যন্ত অপ্রশস্ত ১১৬ কিলোমিটার সড়ক ভারী যানবাহনের চাপে বড় ধরনের যানজট ও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ফলে এসব ভোগান্তি এড়াতে ও জীবনের ঝুঁকি কমাতে সড়ক দু’টি চার লেনে উন্নীতকরণের মহা-পরিকল্পনা গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জন উদ্যোগ খুলনার মহাসচিব কুদরত ই খুদা বলেন, পদ্মা সেতু চালু হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিপুল সংখ্যক মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হিসেবে কাটাখালি-ভাঙ্গা এবং কুটির বটতলা-কাটাখালি এ দু’টি সড়ক ব্যবহার হবে। ফলে সড়ক দু’টি ডিভাইডার দিয়ে প্রশস্তকরণ না হলে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই সরকারের উচিত খুব শিগগিরই সড়ক দু’টি প্রশস্তকরণের পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করা। অন্যথায় প্রকল্পের আসল লক্ষ্য ও উদ্দেশ্য অনেকটা ব্যাহত হবে।
বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ এ প্রতিবেদককে বলেন, এন-৭ ও এন-৮০৫ এর আওতায় সড়ক দু’টি চার লেনে উন্নীতকরণের পরিকল্পনা রয়েছে। ওই প্রকল্পের আওতায় সড়ক প্রশস্তকরণ ও ডিভাইডার ইত্যাদি সুযোগ-সুবিধা থাকবে। কিন্তু প্রকল্প বাস্তবায়ন করতে গেলে পর্যাপ্ত পরিমাণ অর্থের প্রয়োজন। ইতোমধ্যে অর্থ সংস্থানের জন্য জোরালো চেষ্টা অব্যাহত রয়েছে। ফান্ডের ব্যবস্থা হলেই সড়ক দু’টি চার লেনে উন্নীতকরণ কাজ শুরু করা হবে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ