শনিবার ● ২৮ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
গাজীপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৫ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩২মি.) গাজীপুর সিটি কর্পোরেশনের নীলেরপাড়া এলাকায় কিশোরী অভিনয় শিল্পীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কথিত এক নাট্য পরিচালকসহ তিনজনের বিরুদ্ধে।
আজ ২৮ এপ্রিল শনিবার কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়দেবপুর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় শুক্রবার রাতে কিশোরী নিজে বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন মিজানুর রহমান শামীম (৫৩), তার সহকারী আতিক (৩০) ও মো. মামুন (২৬)।
শামীম গাজীপুর শহরের বিলাসপুর বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা মো. তোরাব আলীর ছেলে।
মামলার এজাহারে বলা হয়েছে, কিশোরীর গ্রামের বাড়ি রাজবাড়ি জেলার পাংশা থানায়। বোনের সঙ্গে ঢাকার সাভার থানার ফুলবাড়ি এলাকায় ভাড়া বাসায় থেকে মডেলিং করেন।
শামীম নাটক ও ফিল্ম তৈরির কাজ করেন। অভিনয়ের প্রস্তাব দিলে রাজি হই। ৮ এপ্রিল নীলেরপাড়ায় ভাড়া করা স্পটে অন্য শিল্পীদের সঙ্গে অভিনয় শুরু করি। সেখান থাকার সময় ১০ এপ্রিল রাত ১০টার দিকে শামীম আমার কক্ষে ঢুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।
এ সময় আতিক ও মামুন ঘরের বাইরে দরজায় দাঁড়িয়ে পাহারা দিয়ে ধর্ষণে সহযোগিতা করেন বলে অভিযোগ।
আর ঘটনা ফাঁস করলে মেরে ফেলার হুমকি দিয়ে শামীম তার শর্ট ফিল্মে আমাকে কাজ করতে বাধ্য করেন। শামীম আমাকে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ ২৩ এপ্রিল ধর্ষণ করলে কৌশলে পালিয়ে যাই।
বিষয়টি অভিভাবকদের সঙ্গে আলোচনা করে মামলা দায়েরে বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। তবে শামীম কোন প্রতিষ্ঠান থেকে নাটক বা ফিল্ম তৈরি করছিলেন তা বলতে চাননি ওই কিশোরী।
ওসি আমিনুল বলেন, শুক্রবার রাতে মামলার পর শনিবার কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩