শনিবার ● ২৮ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
খাগড়াছড়িতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৫ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৬মি.) “উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।
এ উপলক্ষে আজ শনিবার সকালে আদালত ভবন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে অফিসার ক্লাব অডিটরিয়ামে খাগড়াছড়ি জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইডের চেয়ারম্যান রত্নেশ্বর ভট্টাচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন, জেলা যুগ্ম জজ মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান, মোরশেদুল আলম, পিপি এডভোকেট বিধান কানুনগো ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আশ্রতোষ চাকমাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের