মঙ্গলবার ● ১২ জুন ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » খালেদা জিয়া ছাড়া কোন নির্বাচন নয় : লালু
খালেদা জিয়া ছাড়া কোন নির্বাচন নয় : লালু
বগুড়া প্রতিনিধি :: (২৯ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৮.০১মি.) বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়া এ দেশে আর কোন নির্বাচন হবে না। নির্বাচন হতে দেওয়া হবে না। খালেদা জিয়া ও তারেক রহমান’কে নিয়েই নির্বাচনে যাবে বিএনপি। ঈদপর কঠোর আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। আপনারা খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া করবেন। তিনি গতকাল সোমবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও জিয়া পরিবারের কল্যাণ কামনা করে বগুড়ার গাবতলী নেপালতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে স্থানীয় হাইস্কুল মাঠে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন বিএনপি সভাপতি জুলফিকার হায়দার গামার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি মতিয়ার রহমান মতি, এড্যাভোকেট রাফি পান্না, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমআর ইসলাম স্বাধীন, থানা বিএনপির সভাপতি আমিনুর রহমান তালুকদার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল ও বিএনপি নেতা আব্দুল হান্নান প্রমূখ।
শেষে দেশ-জাতি ও জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।





জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু