শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ
রাঙামাটি, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২১ জুন ২০১৮
প্রথম পাতা » ঢাকা » ১২তম দিনে প্রেসক্লাবের সামনে অবস্থানে নন এমপিও শিক্ষকরা
প্রথম পাতা » ঢাকা » ১২তম দিনে প্রেসক্লাবের সামনে অবস্থানে নন এমপিও শিক্ষকরা
বৃহস্পতিবার ● ২১ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১২তম দিনে প্রেসক্লাবের সামনে অবস্থানে নন এমপিও শিক্ষকরা

---ঢাকা প্রতিনিধি :: (৭ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ১০.১৫মি.) আজ ২১ জুন সকাল ১০টা থেকে পূর্ব ঘোষণা অনুযায়ি তিনটি শিক্ষক প্রতিনিধি দল স্পীকার, ডেপুটি-স্পীকার এবং সকল জাতীয় সংসদ সদস্যকে স্বারক লিপি প্রদান করেন। প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। প্রচ- ভ্যাপসা গরমে উপেক্ষা করে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষক-কর্মচারীরা যথাসময়ে প্রেসক্লাবের সামনে এসে হাজির হন। তারা খোলা আকাশের নীচে অবসাদ ও ক্লান্ত অবস্থায় সমাবেশস্থলে অবস্থান করেন। শিক্ষকরা মুর্হুমুহু স্লোগানে এমপিওভুক্তির দাবি জানাতে থাকেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে শিক্ষকরা কেন রাজপথে, মুক্তিযুদ্ধের বাংলাদেশে শিক্ষকরা কেন অভুক্ত, প্রধানমন্ত্রীর এমপিওভুক্তির প্রতিশ্রুতি অবিলম্বে বাস্তবায়ন চাই, শিক্ষাপ্রতিষ্ঠান বাঁচার আন্দোলন, চলছে চলবে। পরিবার বাঁচার আন্দোলন, চলছে চলবে। জীবন বাঁচার আন্দোলন, চলছে চলবে। কর্মসূচিতে অবস্থানরত বগুড়া জেলা, শেরপুর উপজেলার খানপুর কয়ের খালি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রেবেকা পারভীন গুরুতর অসুস্থ হলে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষামন্ত্রীর প্রহসনমুলক এমপিওভুক্তির নীতিমালা স্থগিত করে দ্রুত প্রধানমন্ত্রীর সকল স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কার্যকরি ব্যবস্থা গ্রহণ না করলে সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী অবস্থানে যোগ দেবে। শুধু তাই নয় এ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে উপকার ভোগি শিক্ষার্থী অভিভাবকসহ, দেশের সুশিল সমাজ আমাদের সাথে যোগ দেবে। এমনকি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র/ছাত্রীরা অবস্থান স্থলে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এতে করে পরিস্থিতি অন্যরকম হলে, তার দ্বায়-দায়িত্ব শিক্ষমন্ত্রীকে বহন করতে হবে। শিক্ষকরা বলেন, শিক্ষামন্ত্রী দীর্ঘ ৭ বছর ধরে আপনি বলে এসেছেন বাজেটে এমপিওভুক্তির খাতে অর্থপ্রাপ্তি স্বাপেক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। কিন্তু এখন বলছেন বাজেটে অর্থ না থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করা হবে। আপনার এধরনের স্ববিরোধি বক্তব্য শিক্ষকরা প্রত্যাখ্র্যান করেছেন এবং তিব্র নিন্দা জানিয়েছেন। শিক্ষকরা বলেন, ইতিপুর্বে অর্থমন্ত্রী মহোদয় আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ভোগাস, খামোখা, এমপিও ধ্বংশ করে দেব মর্মে বক্তব্য দিয়েছেন। অথচ এখন বলছেন এক হাজার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে, আপনার এধরনের বক্তব্য শিক্ষকরা প্রত্যাখ্যান করেছেন। আপনি শিক্ষাবান্ধব সরকারের অর্থমন্ত্রী হয়ে থাকলে দ্রুত প্রধানমন্ত্রীর ৫ জানুয়ারীর সকল স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রতিশ্রতি অনুযায়ি বাস্তবায়নের জন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখবেন। অন্যথায় দাবি আদায়ের পরিস্থিতি ভিন্ন হলে এর দ্বায়ভার আপনাকেও গ্রহন করতে হবে।

আজ অবস্থান চলাকালে বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন এর সভাপতি মো. আবুল বাসার হাওলাদার, যুগ্ন সাধারণ সম্পাদক মো. সদরুল আমিন প্রমুখ এমপিওভুক্তির দাবীর প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন। বক্তব্যে বলেন, আশা করি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান অচিরেই এমপিওভুক্ত করা হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ডা. বিনয় ভুলণ রায় বিকাল ৪ ঘটিকায় নিন্মরুপ কর্মসুচি ঘোষনা করেন। তিনি শিক্ষকদের যথাযথ ভাবে কর্মসুচি পালনের আহ্বান জানান এবং যারা এখনও বাড়িতে আছেন তাদেরকে চলমান কর্মসুচিতে দলে দলে যোগ দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান।

আগামী দিনের কর্মসূচি :
২২ জুন রোজ শুক্রবার মহামান্য রাষ্ট্রপতি মহোদয় বরাবর স্বারক লিপি প্রাদান।

২৩ জুন শনিবার থেকে সারা দেশের নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকবে।





ঢাকা এর আরও খবর

বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই  জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি

আর্কাইভ