বৃহস্পতিবার ● ২১ জুন ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
খাগড়াছড়িতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৭ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৯.৩৫মি.) খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে মাইক্রোবাসের ধাক্কায় সুগত চাকমা নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের লেমুছড়ি এলাকায় এঘটনা ঘটে। নিহত সুগত চাকমার বাড়ি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মাচ্ছ্যাছড়া গ্রামে। সে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের কর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটি থেকে খাগড়াছড়ি আসার পথে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আলম বলেন, নিহতের লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে রয়েছে। ধাক্কা দেয়ার পর মাইক্রোবাসটি পালিয়ে যায়।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের