মঙ্গলবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে তাপবিদ্যুৎ শ্রমিকদের সংবাদ সম্মেলনে দাবী আদায় না হলে রাজপথ ও রেলপথ অবরোধের ঘোষনা
পার্বতীপুরে তাপবিদ্যুৎ শ্রমিকদের সংবাদ সম্মেলনে দাবী আদায় না হলে রাজপথ ও রেলপথ অবরোধের ঘোষনা
আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: (৩ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.১৩মি.) দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র হারবিন ইন্টারন্যাশনাল কোম্পানীর অধিনে বিদ্যুৎ উৎপাদনকর্মী হিসেবে নিয়োগের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার বেলা ১২টায় বড়পুকুরিয়া কয়লাখনি রেলগেট সংলগ্ন এলাকায় শ্রমিক আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় সাধারণ সম্পাদক আবু সাঈদ আগামী ২৩ সেপ্টেম্বর এর মধ্যে হারবিন ইন্টারন্যাশনাল কোম্পানীর অধিনে বিদ্যুৎ উৎপাদনকর্মী হিসেবে নিয়োগ প্রধান দৃশ্যমান না হলে ২৪ তারিখ সকাল ৬টা থেকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে অবিরাম অবস্থান কর্মসুচিসহ রাজপথ, রেলপথ অবরোধের কর্মসুচি পালন করবেন বলে ঘোষনা দেন। এছাড়াও উপস্থিত ছিলেন, ট্রেড ইউনিয়নের নের্তৃবৃন্দসহ শতাধিক শ্রমিক। দীর্ঘদিন যাবৎ তাদের এ দাবী আদায়ের জন্য আন্দোলন করে আসছে শ্রমিকেরা । তারা পরিবার পরিজন নিয়ে দুবেলা দুমুঠো ডালভাত খেয়ে জীবন যাপনের জন্য আন্দোলন করছেরন বলেও উল্লেখ্য করেন ।





পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন