শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটি, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের ৫দফা দাবীসহ প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের ৫দফা দাবীসহ প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান
মঙ্গলবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের ৫দফা দাবীসহ প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান

---ষ্টাফ রিপোর্টার :: ( ১০ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৬মি.) আউট সোর্সিং নিয়োগপ্রথা বাতিল, টইমস্কেল সিলেকশন গ্রেড পূর্ণবহাল, পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রদানসহ ৫দফা পূরণের দাবীতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা।
আজ মঙ্গলবার ২৫ সেপ্টেম্বর সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামালের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন তারা।
এসময় রাঙামাটি জেলা শাখা সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মো. নাদিরুজ্জামান, সহ সভাপতি ইন্দ্র দত্ত তালুকদার, সহ সভাপতি কাজী মইনূর হোসেন সাধারণ সম্পাদক মো. মাবুদুল হকসহ পরিষদের প্রমুখ সদস্যরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সরকারী দপ্তরে বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্টানের কাছ থেকে ক্রীতদাস প্রথার ন্যায় আউট সোর্সিং এর মাধ্যমে জনবর সংগ্রহের কাজ শুরু করেছে যা ১১ থেকে ২০ তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে। এর ফলে শুন্যপদে পদোন্নতির সুযোগ সংকুচিত হচ্ছে এবং নিয়োগকৃত জনবলের বেতন ভাতার অধাংশ ঠিকাদারী প্রতিষ্ঠান হাতিয়ে নিচ্ছে। তাই সংবিধান পরিপন্থি আউট সোর্সিং এর মাধ্যমে জনবল নিয়োগের কারণে প্রকারান্তরে কর্মচারী নিধন প্রক্রিয়া শুরু হয়েছে যার ফলশ্রুতিতে সারাদেশের কর্মচারী অঙ্গণে চরম হতাশা ও তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে।
স্মারকলিপিতে আরো বলা হয়, ২০১৫ সালে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার ফলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করায় কর্মচারী অঙ্গণে চরম হতাশা ও তীব্র ক্ষোভ বিরাজ করছে বিধায় কর্মচারীদের সর্বক্ষেত্রে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পূর্ণবহালের জোর দাবী জানাচ্ছি। আর সরকারী চাকুরীজিবীদের বিদ্যমান পেনশন নীতিমালা পরিবর্তন করার ফলে কর্মচারীরা মারাত্মক আর্থিক ভাবে ক্ষতির স্বীকার হচ্ছে। এই অবস্থায় অবসর পরবর্তী জীবনে সমুদয় টাকা এককালীন উত্তোলন করে বাসগৃহ নির্মাণসহ যে কোন ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে পরিবার নিয়ে দিন যাপনের স্বপ্ন দেখেন। এহেন অবস্থায় সরকার বিদ্যমান নীতিমালা সংশোধন করে প্রাপ্য টাকার অর্ধাংশ তথা ৫০ শতাংশ টাকা সরকারের নিকট গচ্ছিত রাখার সিদ্ধান্ত অবসরে যাওয়া কর্মচারীদের উপর চরম আর্থিক অবিচার শুরু হয়েছে।
এছাড়া সচিবালয়ের ন্যায় বিভিন্ন সরকারী দপ্তরে কর্মরত প্রধান সহকারী, উচ্চমান সহকারী, স্টেনোগ্রাফ, তত্ত্বাবধায়ক ইত্যাদি সমমানের পদকে ২য় শ্রেনীর পদমর্যাদাসহ প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত, কর্মকর্তা নামকরণ, স্টেনোটাইপিষ্ট, বিনিযোগ সহকারী, অপিস সহকারী, নাজির ইত্যাদি সমমানের পদকে সহকারী প্রশাসনিক কর্মকর্তা, সহকারী ব্যক্তিগত কর্মকর্তা নামকরণ, হিসাব রক্ষক পদকে সহকারী হিসাব কর্মকর্তা, হিসাব সহকারী পদকে উপ সহকারী হিসাব কর্মকর্তা নামকরণ এবং অফিস সহায়ক সমমানের পদকে অফিস সহকারী নামকরণসহ স্বাস্থ্য বিভাগে কর্মরত ওয়ার্ড সরদার পদবীকে ওযার্ড সুপারভাইজার, জনস্বাস্থ্য ও প্রকৌশলী বিভাগের নলকুপ মোকানিক পদবীকে ওয়াস সুপারভাইজার নামকরণ, জর্জ কোর্ট ও জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে কর্মরত ও অস্থায়ী ভাবে নিয়োগকৃত কর্মচারীদের রাজস্বখাতে নিয়মিতকরণ, গোডাউন কিপার নামকরণ, পদোন্নতিবিহীন পদ ইত্যাদি সমমানের পদকে পরবর্তী উর্দ্ধতনস্তরে পদোন্নতি দেয়ার দাবি জানাচ্ছি।
এছাড়া দূর্গম অরন্যে পাহাড়ী অঞ্চল, হাওড়, বাওর, সামুদ্রিক অঞ্চলে কর্মরতদের প্রাকৃতিক বিপর্যয় এর মুখে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় বিধায় তাদের জন্য মূল বেতনের ৪০% প্রদানের দাবিসহ গাড়ী চালক ও ১৮, ১৯, ২০তম গ্রেডের কর্মচারীদেরকে নার্সতেদর ন্যায় মাসিক বেতনের সাথে ৩হাজার টাকা হারে সাজ পোষাক ভাতা প্রদান, বিভিন্ন দপ্তরে কর্মরত ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কর্মচারীগণকে মূল বেতনের ২০% ঝুঁকি ভাতা প্রদানসহ দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারণে বিশেষ বিশেষ সরকারি সংস্থার সদস্যদের ন্যায় ন্যায্য মূল্যে মানসম্মত রেশন প্রদান এবং নিয়োগের ক্ষেত্রে কর্মচারীদের সন্তানদের জন্য রেল এর ন্যায় ৪০ শতাংশ পোষ্য কোটা সংরক্ষণ এবং রেল বিভাগের পেনশনারদের জন্য পেনশন উত্তোলনের সুবিদার্থে সরকারী ব্যাংকের মাধ্যমে পেনশন প্রদানের দাবী জানাচ্ছি।
এছাড়া ২০১৫ সালের বেতন কাঠামোতে কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৈষম্য প্রকট। যা নি¤œ আয়ের কর্মচারীদের জন্য চরম হতাশাজনক। এমতাবস্থায় বর্তমান মহাজোট সরকারের শেষ বাজেটে সরকারী কর্মচারীদের জন্য কোন আর্থিক সুবিধা না রাখায় কর্মচারীগণ হতাশ। এক্ষেত্রে বর্তমান বাজার দর ও বাস্তবতার নীরিখে বার্ষিক ইনক্রিমেন্ট ৫শতাংশের স্থলে ২০ শতাংশ নির্ধারণের জোর দাবিসহ আই এল ও কনভেনশন এর ৮৭ ও ৯৮ ধারা মোতাবেক গণকর্মচারীদের সংগঠন করার প্রয়োজনে ট্রেড ইউনিয়ন অধিকার প্রদানসহ অবিলম্বে সাধারণ কর্মচারীদের এই চাহিদা দ্রুত পূরণ করার জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব
রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)