সোমবার ● ১৫ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে দূর্ধষ্য ডাকাতি : আটক-৩
পার্বতীপুরে দূর্ধষ্য ডাকাতি : আটক-৩
পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি :: (৩০ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৬মি.)দিনাজপুরের পার্বতীপুরে হাবড়া ইউনিয়নের চৌপথী বাজারে গত রাতে দূর্ধষ্য এক ডাকাতির ঘটনা ঘটেছে। জানা যায়, ৮নং হাবড়া ইউনিয়নের চৌপথী বাজারে গতকাল রবিবার গভীর রাত আনুমানিক ভোর ৪টায় সংঘবদ্ধ একটি ডাকাত দল কর্তব্যরত তিন জন শৈপ্রহরীকে বেধে রেখে মুখে টেপ লাগিয়ে ৯টি দোকান দূর্ধষ্য ডাকাতি করে। এসময় নগদ টাকাসহ ২০লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা । পরবর্তীতে শৈপ্রহরীরা হাতের বাধন খুলে চিৎকার করলে ডাকাতেরা পালিয়ে যায়। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিন পাহারাদার ওবায়দুল, আলতাফ হোসেন ও আবুল কালামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। বাজার কমিটির সভাপতি হিমেল প্রামানিক জানান, বাজারে গভীর রাত পর্যন্ত কিছু সংখ্যক অপরিচিত লোকজনের আনাগোনা লক্ষ করেছে অনেকে।
সব দোকানে ডাকাতি না করে নির্দিষ্ট কিছু সংখ্যক দোকানে তারা হানা দেয়ায় পূর্বের কোন ঘটনার জেরে পলিকল্পনা অনুযায়ী এ ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করছেন ওয়ার্ড সদস্য মোকছেদ আলী।





পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ
বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে
বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন