শিরোনাম:
●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৮ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » ঘাতক শফিকের বাড়ীতে স্কুলছাত্রীর রুমির পরিবার : ফাঁসির দাবীতে মানববন্ধন
প্রথম পাতা » সকল বিভাগ » ঘাতক শফিকের বাড়ীতে স্কুলছাত্রীর রুমির পরিবার : ফাঁসির দাবীতে মানববন্ধন
বৃহস্পতিবার ● ১৮ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘাতক শফিকের বাড়ীতে স্কুলছাত্রীর রুমির পরিবার : ফাঁসির দাবীতে মানববন্ধন

---বিশ্বনাথ প্রতিনিধি :: (৩ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৩মি.) সিলেটের বিশ্বনাথে একাধিকবার ধর্ষণের শিকার হয়ে নির্মমভাবে খুন হওয়া স্কুলছাত্রী রুমি আক্তারের ঘাতক শফিক মিয়ার ফাঁসির দাবি জানিয়েছে তার পরিবার। আজ বৃহষ্পতিবার বিকেলে বিশ্বনাথের স্থানীয় বাসিয়া ব্রীজের উপর তার পরিবারের সদস্যরা মানববন্ধন করে এ দাবী জানান। মানববন্ধনে রুমির মা মমতাজ বেগম, দাদী রাবেয়া বেগম, ফুফু মুন্নি, দুই ভাই ইয়ার হোসেন ও শফিকুলসহ পরিবারের ১১সদস্য অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে পরিবারের সদস্যরা বলেন, ‘রুমিকে ঘিরেই ছিল আমাদের একটা সুখময় সংসার। কিন্তু কি থেকে যে কি হয়ে গেল। ভয়ংকর ঘাতক শফিক প্রাণ কেড়ে নিল সকলেই প্রিয় রুমির। কি অপরাধ ছিল তার? এতটুকুন একটা মেয়েকে, একটা অস্টম শ্রেণি পড়ু–য়া ছাত্রীকে নির্মমভাবে খুন করতে তার একটুও কি হাত কাঁপলো না? আমাদের সুখের সংসারকে শোকের অন্ধকারে ঠেলে দিল ওই পাষন্ড খুনি। আমরা খুনি শফিকের ফাঁসি চাই। তাকে যেন ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মারা হয়’।

মানববন্ধনের পূর্বে বৃহষ্পতিবার সকালে টাঙ্গাইল থেকে সিলেটে আসেন রুমির পরিবারের সদস্যরা। সেখানে হযরত শাহজালাল ও শাহপরাণ (রঃ) মাজার ও মানিকপীরের টিলায় রুমির কবর জিয়ারত করেন তারা। দুপুরে বিশ্বনাথ থানায় এসে ওসি শামসুদ্দোহা পিপিএমের সাথে সাক্ষাৎ করেন পরিবারের ১১সদস্য। সেখান থেকে ছুটে যান ঘটনাস্থল উপজেলার রামপাশা ইউনিয়নের পাটাকইন ও রামচন্দ্রপুর এলাকায়। ঘটনাস্থল দেখে কান্নায় ভেঙ্গে পড়েন রুমির মা মমতাজ বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এসময় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর বিদেশী বরের সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে টাঙ্গাইলের মির্জাপুর থানার নগরভাত গ্রামের আতাউর রহমানের একমাত্র মেয়ে ও স্থানীয় মৈশামূড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী রুমি আক্তারকে (১৬) সিলেটের বিশ্বনাথে নিয়ে আসে উপজেলার রামপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত ওয়াব উল্লাহ’র পুত্র শফিক মিয়া (৩২)। নিজ বসত ঘরে একাধিকবার ধর্ষণ করে রুমিকে নির্মমভাবে খুন করে তার লাশ রামপাশা ইউনিয়নের পাঠাকইন-রামচন্দ্রপুর সড়কের পাশে তবারক আলীর বাড়ির সামনে ফেলে পালিয়ে যায় সে। ১০ সেপ্টেম্বর রাতে ওই লাশ উদ্ধার করে থানা পুলিশ। লাশ উদ্ধারের পর মোবাইল ফোন ট্র্যাক করে ১৬ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় রামচন্দ্রপুর গ্রামের ওহাব উল্লাহ’র দুই পুত্রবধূ (শফিকের ভাবী) দিপা বেগম ও লাভলী বেগমকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দু’দিন পরে মির্জাপুরের গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া থেকে শফিককে ও সন্ধ্যায় গাজীপুর থেকে তার স্ত্রী সোনালী আক্তার হ্যাপীকে আটক করে পুলিশ। পরে আদালতে দেয়া স্বীকারোক্তিমুলক জবানবন্ধীতে রুমিকে হত্যার কথা স্বীকার করে পূর্বে একটি ধর্ষণ ও একটি হত্যা মামলার পলাতক আসামী শফিক।





আর্কাইভ