সোমবার ● ২২ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন
মহালছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন
মহালছড়ি প্রতিনিধি :: (৭ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৬মি) সারা দেশের ন্যায় খাগড়াছড়ির মহালছড়িতেও “পথ যেন শান্তির হয়, মৃত্যুর নয়” শ্লোগানকে সামনে রেখে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস। আজ ২২ অক্টোবর সোমবার সকাল ১১টায় একযোগে সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়, মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়, মহালছড়ি এপিবিএন স্কুল এন্ড কলেজ, মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, মাইসছড়ি উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ পৃথক পৃথক ভাবে র্যালী ও মানববন্ধন কর্মসূচী পালন করেন। এ সময় মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি প্রতিটি র্যালী ও মানববন্ধনে ঘুরে ঘুরে অংশগ্রহন করতে দেখা গেছে।
র্যালী ও মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ব্যানার, নিরাপদ সড়ক সম্বলিত বিভিন্ন পোস্টার ও ফেস্টুন হাতে নিয়ে কর্মসূচী পালন করেছে।
মানববন্ধনে মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সারাদেশে এ দিবসটি পালনের মধ্য দিয়ে দেশের সকল প্রকার সড়ক যেন নিরাপদ হয়। পাশাপাশি সরকারের এ উদ্যেগ যাতে সফল হয় এবং নিরাপদ সড়ক বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১