মঙ্গলবার ● ২৩ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশ আগামী কাল বুধবার
সিলেটে ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশ আগামী কাল বুধবার
সিলেট প্রতিনিধি :: (৮ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৭মি) ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশ আগামী বুধবার সিলেটের রেজিস্ট্রারি মাঠে অনুষ্টিত হবে। জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশ সফলে নগরীতে লিফলেট বিতরণ করেছে জোটের অন্যতম দল বিএনপি, সিলেট জেলা ও মহানগর শাখা।
জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুর ১২টায় কোর্ট পয়েন্ট থেকে লিফলেট বিতরণ শুরু করেন তারা।
এসময় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, খালেদা জিয়ার নি:শর্ত মুক্তিসহ ৭ দফা দাবীতে এবং ১১ দফা লক্ষ্য বাস্তবায়নের দাবী জানান নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, এম এ হক, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাইয়ুম জালিল পংকী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরীসহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।





সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত