শিরোনাম:
●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
রাঙামাটি, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩০ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ভাড়া বাসায় চলছে সাব-রেজিস্ট্রি অফিস
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ভাড়া বাসায় চলছে সাব-রেজিস্ট্রি অফিস
মঙ্গলবার ● ৩০ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ভাড়া বাসায় চলছে সাব-রেজিস্ট্রি অফিস

---বিশ্বনাথ প্রতিনিধি :: (১৫ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০মি) বিশ্বনাথ প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। উপজেলার বেশিরভাগ মানুষ বিশ্বের বিভিন্ন দেশে স্ব-পরিবারের বসবাস করে আসছেন। শীতকালে অনেক প্রবাসী স্ব-পরিবারে দেশে আসেন। এবার অনেক প্রবাসী দেশে আসবেন বলে দেশে থাকা তাদের স্বজনরা জানান। দেশে এসে অনেকেই জমি ক্রয়-বিক্রয় করে থাকেন। সিলেটের বিশ্বনাথে একটি ৫তলা বাসার দ্বিতীয় তলা ভবন ভাড়া নিয়ে দীর্ঘ ৫ বছর ধরে চলছে উপজেলা সাব রেজিস্ট্রি অফিস। উপজেলার ৮টি ইউনিয়নের জমি ক্রয়-বিক্রয় করতে রেজিস্ট্রেশনের কাজ করতে হয় এ অফিসে। দীর্ঘ দিনেও অফিসের নিজস্ব ভবন না থাকায় দলিল করতে আসা লোকজনকে পুহাতে হচ্ছে দুর্ভোগ। অনেক বৃদ্ধ মানুষ দু-তলা ভবনে যাতায়াত করতে কষ্ট হয়। তারপরও বাধ্য হয়ে জমি রেজিস্ট্রি করতে দু-তলা ভবনে যেতে হয়। প্রতি মাসে বেশ কিছু দলিল সম্পাদন হয়। ফলে সরকারি কোষাগারে বিপুল পরিমাণ রাজস্ব জমা হলেও নিজস্ব ভবন নির্মাণের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অফিসটির দু’তলায় কর্মকর্তা ও কর্মচারীদের কাজ করতে হয়। এতে রেজিস্ট্রি করতে আসা অসুস্থ ও বয়স্ক ব্যক্তিরা বিপাকে পড়ছে। দলিল লেখক রয়েছে প্রায় ৪৭জন।

এদিকে, দীর্ঘদিন যাবত সাব-রেজিষ্টারের পদ শুন্য থাকায় প্রবাসী অধ্যুষিত এই বিশ্বনাথের জমি-জমা বেচা-কেনায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার ক্রেতা-বিক্রেতাদের। বর্তমানে সপ্তাহে দুইদিন খন্ডকালিন সাব-রেজিষ্টার সহিবুর রহমান প্রধান রেজিষ্টারী কার্যক্রম পরিচালনা করছেন।

গত সপ্তাহে সরেজমিনে বাসা ভাড়ায় অবস্থিত সাব-রেজিষ্টার অফিস ঘুরে দেখাগেছে, পরিত্যক্ত সাব-রেজিষ্ট্রারী অফিসের পাশে হাজী মোহাম্মদ আলী ভিলা ৫তলা বিশিষ্ট ভবন রয়েছে। ওই ভবনের দ্বিতীয় তলায় বিশ্বনাথ সাব-রেজিষ্ট্রারী অফিসের কার্যক্রম করা হয়। ভবনের দ্বিতীয় তলায় ছোট ছোট ৮টি রুমে চলছে সাব-রেজিষ্টার অফিসের কাজ। অফিসের স্টাফরা চাপের মধ্যে কাজ করছেন। রেজিষ্টারী কাজে আসা মানুষের নেই কোন তেমন বসার স্থান। ছোট রুমেগুলো গাদাগাদি করে অফিস করছেন প্রায় ১৬জন কর্মকর্তা-কর্মচারী-নকলনবীশ। প্রতি মাসে ১৮ হাজার টাকা বাসা ভাড়ায় চলে অফিস। বছরের পর বছর মোটা অংকের অর্থ ভাড়া প্রদান করা হচ্ছে। ফলে সরকারের বিপুর পরিমান অর্থ অজ্ঞাত কারণে খোয়া যাচ্ছে।

বিশ্বনাথ সাব-রেজিষ্টারী অফিস সূত্রে জানাগেছে, ষাট-এর দশকে ১তলা ভনের ৩ কক্ষ বিশিস্ট উপজেলার সাব-রেজিষ্টারী অফিস ভবনটি উপজেলা সদরে নির্মান করা হয়। এর পর থেকে পর্যন্ত ভবনের উল্লেখ¬যোগ্য কোন সংস্কার না হওয়ার কারনে ভবনটি করুন দশায় পরিনত হয়। যার ফলে ভবনের বিভিন্ন অংশের দেয়ালে দেখা দিয়েছে ফাটল, ছিটকে পড়ছে ছাদের প্লাস্টার, বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ছাদের ফাঁটা (ছিদ্র) দিয়ে ভিতরে পড়ার কারনে রেকর্ড রুমে থাকা প্রায় ১০ হাজারেরও বেশী মূল্যবান দলিল নষ্ট হওয়ায় আশংকা দেখা দেয়। তাছাড়া উপজেলার ৮টি ইউনিয়নের ১১৫টি মৌজার রেকর্ডপত্র রয়েছে। ২০০৯ সালে ২৮ জানুয়ারী ও একই বছরের ৯ আগস্ট পৃথক পৃথক ভাবে স্মারকের মাধ্যমে সাব-রেজিষ্টারী অফিস ভবনের এ বেহাল দশার কথা নির্বাহী প্রকৌশলৗ গণপূর্ত ও ইমারত বিভাগ সিলেটকে জানানো হয়। অবশেষে ২০১২ সালের শেষের দিকে সাব-রেজিষ্টারী অফিস ভবনটি পরিত্যক্ত ঘোষনা করে গণপূর্ত বিভাগ। এরপর ২০১৩ সাল থেকে ভাড়া বাসায় সাব-রেজিষ্টারী অফিসের কার্যক্রম চলে আসছে।

এব্যাপারে সাব-রেজিষ্টারী অফিসে দলিল করতে আসা বৃদ্ধ আব্বাছ আলী বলেন, অফিসের দ্বিতীয় তলায় ছিড়ি বেয়ে উপর উঠতে অনেক কষ্ট পুহাতে হয়। প্রবাসী এলাকায় একটি সাব-রেজিষ্ট্রার ভবন না থাকা এটা আমাদের জন্য খুবই দুঃখজনক।

নকলনবীশ প্রদ্বীপ কুমার ঘুষ বলেন, ভাড়া বাসায় অফিস করতে আমাদের পুহাতে হয় অনেক দুর্ভোগ। বৃদ্ধ মানুষ দলিল করতে অফিসের দ্বিতীয় তলায় উঠতে অনিহা প্রকাশ করেন। অফিস ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি আহবান জানান।

বিশ্বনাথের খন্ডকালীন সাব-রেজিষ্টার সহিবুর রহমান প্রধান বলেন, দীর্ঘদিন থেকে ভাড়া বাসায় কার্যক্রম চলছে। দেশের বিভিন্ন স্থানে সাব-রেজিষ্টার অফিস ভবন নির্মিত হচ্ছে। অথচ আমাদের নিজস্ব জায়গা থাকা সত্ত্বেও অফিস ভবন নির্মাণ হচ্ছেনা। জরুরী ভিত্তিত্বে অফিস ভবন নির্মাণের প্রয়োজন বলে তিনি মনে করেন।





সকল বিভাগ এর আরও খবর

বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে  মানববন্ধন রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে  মানববন্ধন ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী

আর্কাইভ