শিরোনাম:
●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা
রাঙামাটি, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২১ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ফুলপুরে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীসহ ৯ জুয়াড়ি আটক
প্রথম পাতা » ময়মনসিংহ » ফুলপুরে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীসহ ৯ জুয়াড়ি আটক
বুধবার ● ২১ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফুলপুরে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীসহ ৯ জুয়াড়ি আটক

---ময়মনসিংহ প্রতিনিধি :: (৭ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৬ মি.) ময়মনসিংহের ফুলপুরে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী ও নয় জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে পুলিশ জানায়।

মঙ্গলবার (২০ নভেম্বর) দিনগত রাতে পৃথক অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীসহ ৯ জুয়াড়িকে আটক করা হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ বদরুল আলম খান জানান, মঙ্গলবার দিনগত রাতে ফুলপুর উপজেলার চরনিয়ামত গ্রাম থেকে মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ফিরোজ মিয়া (৩৫) ও গুপ্তেরগাঁও গ্রামের আকবর আলীর ছেলে শফিকুল (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে ৫৯ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ।

পরে একই রাতেই গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বওলাকান্দা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মুজিবুর রহমান (৩৫), মৃত সাইফুল ইসলামের ছেলে দীন ইসলাম (৩০), রুস্তম আলীর ছেলে আজহারুল ইসলাম (২০) ও দীন ইসলাম (৩৫), রফিকুল ইসলামের ছেলে জাহাঙ্গীর মিয়া (১৮), গোদারিয়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে সেলু মিয়া (৪০), জুবেদ আলীর ছেলে মিরাজ আলী (৬০), ফজলুল হকের ছেলে মনজুরুল হক (৩৮) ও চরকাজিয়াকান্দা গ্রামের মোহন লাল চৌহানের ছেলে শ্রী চন্দন লাল চৌহান (৩০) নামে ৯ জুয়াড়িকেও আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে আরও জানান ওসি মুহাম্মদ বদরুল আলম খান।





আর্কাইভ