শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৬ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » একই অভিযোগে সরদার এর প্রার্থীতা বহাল থাকলেও লুনা’র স্থগিত
প্রথম পাতা » প্রধান সংবাদ » একই অভিযোগে সরদার এর প্রার্থীতা বহাল থাকলেও লুনা’র স্থগিত
রবিবার ● ১৬ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একই অভিযোগে সরদার এর প্রার্থীতা বহাল থাকলেও লুনা’র স্থগিত

---বিশ্বনাথ প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী ঘরানার হিসেবে পরিচিত অধ্যক্ষ ড. এনামুল হক সরদার’র প্রার্থীতা বহাল থাকলেও একই অভিযোগে অভিযুক্ত ২০ দলীয় জোটের প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা’র প্রার্থীতা স্থগিত করা হয়। অধ্যক্ষ ড. এনামুল হক সরদার সরাসরি একটি সরকারি কলেজের অধ্যক্ষ হওয়ার পরও তার প্রার্থীতা বহাল এবং তাহসিনা রুশদীর লুনা সরকারি প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত না থেকেও তার প্রার্থীতা স্থগিত হওয়ায় এনিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। লুনার প্রার্থীতা স্থগিত করার বিষয়টি একটি ষড়যন্ত্রের অংশ ও সরকারের হয়রানীমূলক প্রদক্ষেপ মনে করছে বিএনপি।
জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে তাহসিনা রুশদীর লুনা আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে অধ্যক্ষ ড. এনামুল হক সরদার মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন দাখিলের পর রিটার্নিং কর্মকর্তার কাছে লুনা ও সরদারের বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ করেন এই আসনে মহাজোটের প্রার্থী জাপা’র বর্তমান এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া। অভিযোগে তিনি উল্লেখ করেন- আরপিও অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর নেয়ার তিন বছর পর সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার বিধান থাকলেও তাহসিনা রুশদীর লুনা ৬ মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার পদ থেকে অব্যাহতি নেন এবং অধ্যক্ষ ড. এনামুল হক সরদার জৈন্তাপুর ইমরান আহমদ মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত। তাই লুনা ও সরদার গণপ্রতিনিধিত্ব আদেশ লঙ্ঘন করে অবৈধভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রাথমিক বাছাইয়ে এনামুল হক সর্দারের মনোনয়ন বাতিল হয়, পরবর্তীতে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে আপিলেও তার প্রার্থীতা বাতিল হয়। এরপর তিনি হাইকোর্টে আপিল করে আইনি লড়াই চালিয়ে প্রার্থীতা ফিরে পেয়ে মাঠে এখন সক্রিয়। অন্যদিকে, জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রাথমিক বাচাইয়ে ও পরবির্ততে নির্বাচন কমিশনের আপিলে তাহসিনা রুশদীর লুনার মনোনয়ন বৈধ হলে তার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন মহাজোট প্রার্থী ইয়াহ্ইয়া চৌধুরী। উক্ত রিট পিটিশন শুনানীর পর লুনার প্রার্থীতা স্থগিতের নির্দেশ দেন আদালত।
এদিকে, অধ্যক্ষ ড. এনামুল হক সরদার সরাসরি একটি সরকারি কলেজের অধ্যক্ষ হয়েও আওয়ামী লীগ ঘরানার বিদ্রুহী প্রার্থী হওয়ায় তার প্রার্থীতা বহাল থাকায় এবং সরাসরি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত না থেকেও তাহসিনা রুশদীর লুনার প্রার্থীতা স্থগিত হওয়ায় ক্ষোভ বিরাজ করছে বিএনপি নেতাকর্মীদের মাঝে। তাদের অভিযোগ সরকার ষড়যন্ত্রের মাধ্যমে লুনাকে নির্বাচন থেকে সরাতে চায়। তবে আইনী লড়াইর মাধ্যমে লুনার স্থগিতাদেশ প্রত্যাহার হবে, এমনটাই আশাবাদি বিএনপি। তাই তারা ধানের শীষের পক্ষে প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন।
এব্যাপারে বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বশির আহমদ বলেন- ২০১৪ সালের মত বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে খালি মাঠে গোল দিতে ষড়যন্ত্র করা হচ্ছে। ইয়াহই্য়া চৌধুরীর অভিযোগ মিথ্যা হওয়ায় নির্বাচন কমিশন ভাবির (লুনার) প্রার্থিতা বৈধ ঘোষণা করলেও আদালত এই অভিযোগটি আমলে নিয়ে প্রার্থীতা স্থগিত করেন। অতচ সরাসরি একটি সরকারি কলেজের অধ্যক্ষ হওয়ার কারণে এনামুল হক সরদারের প্রার্থীতা বাতিল করেন নির্বাচন কমিশন। কিন্ত তিনি আওয়ামী লীগের হওয়ায় তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। আইন সমানভাবে প্রয়োগ হলে এনামুল হক সরদারের প্রার্থীতাও বাতিল হওয়ার কথা। তিনি বলেন- আমরা আশাবাদি আইনী লড়াইর মাধ্যমে ভাবি (লুনা)’র স্থগিতাদেশ প্রত্যাহার হবে এবং বিপুল ভোটে তিনি বিজয়ী হবেন।
এছাড়া এই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী (মহাজোটের বিদ্রুহী) আওয়ামী লীগ নেতা ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান (ডাব), খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাছির আলী (দেয়াল ঘড়ি), স্বতন্ত্র প্রার্থী (বিএনপি ঘরানার হিসেবে পরিচিত) আব্দুর রব মল্লিক (বাস), গণফোরামের মুকাব্বির খান (উদীয়মান সূর্য্য), ইসলামী আন্দোলনের মোঃ আমির উদ্দিন (হাত পাখা), এনপিপির মনোয়ার হোসাইন (আম) ও বিএনএফ এর মোশাহিদ খান (টেলিভিশন)।





প্রধান সংবাদ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)