সোমবার ● ১৪ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » কৃষি » রাঙ্গুনিয়াতে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে খেজুর গাছ সংগ্রহ করতে পারছেনা গাছিরা রস
রাঙ্গুনিয়াতে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে খেজুর গাছ সংগ্রহ করতে পারছেনা গাছিরা রস
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: রাঙ্গুনিয়ায় কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে খেজুর গাছ। বর্তমানে গাছিরা আগের মত মধু বৃক্ষ খেজুরের রস সংগ্রহ করতে পারছেনা। ঘন কুয়াশা ঢাকা কনকনে শীতের সকালে এক গ্লাস খেজুরের রস পানে যে অমৃত তা সবারই জানা। কিন্তু তা বর্তমানে প্রায়ই অসম্ভব হয়ে পড়েছে। রাঙ্গুনিয়া উপজেলার পৌরসভা সদর ও পারুয়া ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের রাস্তার দু’ধারে প্রচুর পরিমান খেজুর গাছ দেখা যেত কিন্তু বর্তমানে আর দেখা মিলছেনা বলে জানান গাছিরা। কিন্তু এসব গাছ-পালা কেটে নির্মাণ করা হচ্ছে বসত বাড়ি ও বিভিন্ন কল-কারখানা আর এসব নির্মাণের কারণে হারিয়ে যাচ্ছে মধু বৃক্ষ খেজুর গাছ। সরেজমিনে গিয়ে গাছিদেও সাথে কথা বললে মোহাম্মদ সাহেদসহ কয়েকজন গাছিরা শনিবার ১২ জানুয়ারী জানান, আগে আমরা একজন ২০ থেকে ২৫ টা গাছ ছাটাতাম রস সংগ্রহের জন্য। বর্তমানে তা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়াতে গিয়ে দেখা মিলল রাস্তার ধারে দু’ একটি খেজুর গাছের। পূর্বে প্রতিটি গাছ থেকে তারা ৪/৫ কেজি রস সংগ্রহ করত। এতে খেজুরের গাছ নয় সাথে হারিয়ে যাচ্ছে অতীত ঐতিহ্য।





হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
কৃষকের যত চ্যালেঞ্জ
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি