শিরোনাম:
●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
রাঙামাটি, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২১ মার্চ ২০১৯
প্রথম পাতা » পটুয়াখালী » জনপ্রিয়তার শীর্ষে স্বতন্ত্র প্রার্থী আবু বকর সিদ্দিকী
প্রথম পাতা » পটুয়াখালী » জনপ্রিয়তার শীর্ষে স্বতন্ত্র প্রার্থী আবু বকর সিদ্দিকী
বৃহস্পতিবার ● ২১ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনপ্রিয়তার শীর্ষে স্বতন্ত্র প্রার্থী আবু বকর সিদ্দিকী

---পটুয়াখালী প্রতিনিধি ::পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদিদকী। ক্লিন ইমেজ, নিজস্ব ভোট ব্যাংক, স্বচ্ছ ভাবে পরিষদ পরিচালনা ও সাধারন ভোটাদের মন জয় করাসহ নানা কারনে আলোচনায় শীর্ষে রয়েছেন তিনি এই বলে মনে করছেন উপজেলার সাধারন জনগণ ।
আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। তাই ভোটারদের ভালোবাসা নিয়ে পটুয়াখালীর মিজাগঞ্জে দ্বিতীয় মেয়াদেও উপজেলা চেয়ারম্যান হিসেবে মানুষের পাশে থাকতে চান তিনি। নির্বাচনকে কেন্দ্র করে বেশ সরগরম মির্জাগঞ্জ উপজেলা। চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন এবারের নির্বাচনে। এদেরমধ্যে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী আতাহার উদ্দিন আহম্মদ নৌকা পেলেও বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সদস্য খান মোঃ আবু বকর সিদ্দিকী। বিএনপি উপজেলা পরিষদ নির্বাচনে না আসলেও ভোটের মাঠে রয়েছেন মির্জাগঞ্জের সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও দেউলী সুবিদখালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোবারক আলী মুন্সী এবং ন্যাশনাল পিপলস পার্টি থেকে মোঃ আঃ রাজ্জাক। তবে ভোটের মাঠে মূল লড়াই হবে গাজী আতাহার উদ্দিন আহম্মদ ও খান মোঃ আবু বকর সিদ্দিকীর মধ্যে। উপজেলার ৬টি ইউনিয়নে ৯১ হাজার ১৬১জন ভোটার রয়েছে। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৪৫ হাজার ৬৭৪ জন ভোটার এবং মহিলা ভোটার রয়েছেন ৪৫ হাজার ৪৮৭জন।
উপজেলার সাধারন ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি সহযোগীতায় সামাজিক নিরাপত্তা বেষ্টনি কার্যক্রম বাস্তবায়নসহ গরীব অসহায় মানুষের কল্যানে তিনি নিজস্ব অর্থায়নে প্রতিনিয়ত নিজেকে নিয়োজিত রেখেছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহেব। ২০১৭ সালের স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড ও উপজেলা পরিষদের মাধ্যমে জনগনকে সেবা প্রদানসহ বিভিন্ন কার্যক্রমে সফলতার সঙ্গে পরিচালনায় সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে সম্মামনা দেওয়া হয় মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকীকে। তিনি ‘বঙ্গবন্ধুর’ আর্দশের একজন কর্মী হয়ে সাধারন মানুষের সহযোগিতা করেছেন।
চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী বলেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে সাধারন মানুষের ভালোবাসা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিপুল ভোট জয়ী হয়েছি। গত পাঁচ বছরে চেয়ারম্যান হিসেবে মির্জাগঞ্জে ব্যাপক উন্নয়ন করতে সক্ষম হয়েছি। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবারও সাধারন মানুষের ভালোবাসায় আমি জয় হবো এটা আমার বিশ্বাস।





আর্কাইভ