বৃহস্পতিবার ● ২১ মার্চ ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে দোল উৎসব শোভাযাত্রা
আত্রাইয়ে দোল উৎসব শোভাযাত্রা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দোল-পূর্ণিমা বা হোলি উৎসব পালিত হয়েছে।
উৎসবটি পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ সংলগ্ন মন্দির, বান্ধায়খাড়া কালি মন্দির, ভবানীপুর চৌধুরী বাড়ি মন্দির, ভবানীপুর বড়-বাড়ি মন্দিরসহ বিভিন্ন স্থানে পূজা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পূজা অনুষ্ঠানের সময় ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও পুরোহিতের মন্ত্রের ধ্বনিতে চারিদিক মুখরিত হয়ে ওঠে। পূজা শেষে তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের মানুষ আবির খেলায় মেতে ওঠে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই আবির খেলা।
এ ছাড়া বেলা ১১টায় ভবানীপুর বাজার কালীবাড়ি মন্দির থেকে একটি দোল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্ব মন্দিরে গিয়ে শেষ করে।





আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩