শিরোনাম:
●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » ঢাকা » ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ভন্ডল হলে দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরী হবে
প্রথম পাতা » ঢাকা » ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ভন্ডল হলে দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরী হবে
বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ভন্ডল হলে দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরী হবে

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আগামী ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ভন্ডুল হলে দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরী হবে, হানাহানি ও সংঘাত ছড়িয়ে পড়বে; বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা বিপর্যস্ত হবে।তিনি বলেন, প্রধান উপদেষ্টা স্বয়ং যখন নির্বাচন বানচালের আশংকা ব্যক্ত করেন তখন বোঝা যায় পরিস্থিতি ভালো নয়।তিনি কারা নির্বাচন বানচাল করতে চায় দেশবাসীকে সে ব্যাপারে সতর্ক করতে সরকারের প্রতি আহবান জানান।
তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানে সরকারের দৃঢ়চিত্ত ভূমিকা থাকলে ও রাজনৈতিক দলসহ সবাইকে আস্থার মধ্যে নিতে পারলে কোন অপশক্তি নির্বাচন ভন্ডুল করতে পারবেনা। তিনি সতর্ক করে দিয়ে বলেন, নানা দলীয় এজেন্ডা হাজির করে যারা দেশে একটা অচলাবস্থা সৃষ্টি করতে চান তারা আসলে দেশের গণতান্ত্রিক উত্তরণকে বিপদগ্রস্ত করে তুলছেন।তিনি বলেন, এই পরিস্থিতি পুরনো ফ্যাসিবাদী জমানাকে ডেকে আনতে পারে।
সমাবেশে সাইফুল হক, আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।তিনি নির্বাচনে জামানতের পরিমান ও নির্বাচনে ব্যয়বৃদ্ধির প্রস্তাবের তীব্র সমালোচনা করেন এবং নির্বাচন কমিশনের প্রস্তাবে জাতীয় নির্বাচনে টাকার খেলা আরও বেড়ে যাওয়ার আশংকা তৈরী করেছে।
সমাবেশে তিনি ঢাকা মহানগরের অচলাবস্থায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, বস্তুতঃ অভিবাবকহীন অবস্থায় ঢাকা মহানগর চলছে।এই মহানগরীর কোন বাপ মা আছে বলে মনে হয়না।ঢাকা মহানগরীর এখন এতিমের দশা।এখানে নাগরিক সেবা বলে কিছু নেই।শহর দিনে বিষাক্ত হয়ে উঠছে এবং বাসযোগ্যহীন হয়ে পড়ছে।মহানগর যেন আল্লার ওয়াস্তে চলছে। তিনি অনতিবিলম্বে মহানগরে নাগরিক সেবাসমূহ নিশ্চিত করার আহবান জানান।
০৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে পার্টির ঢাকা মহানগর কমিটির মাসব্যাপী কর্মসূচী উদ্বোধন করতে যেয়ে তিনি উপরোক্ত আহবান জানান।নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ ও ঢাকা মহানগরে দশটি জরুরী নাগরিক সেবা নিশ্চিত করার দশ দাবিতে এই সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।
সমাবেশে আকবর খান, নীলফামারিতে শ্রমিক হত্যার ঘটনার তীব্র নিন্দা জানান এবং ক্ষুধার্ত শ্রমিকদের বুকে গুলি না চালাতে সরকারের প্রতি আহবান জানান।
মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক এর সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য মীর রেজাউল আলম,সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু, ফিরোজ আলী, মহানগর কমিটির সদস্য জামাল সিকদার প্রমুখ।
সমাবেশের পর মহানগরীকে বাসযোগ্য ঢাকা মহানগর গড়ে তোলা ও এই মহানগরের আডাইকোটি মানুষের জরুরী নাগরিক সেবা নিশ্চিত করার দাবিতে তোপখানা রোড, গোটা সেগুনবাগিচা অঞ্চলে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়।





ঢাকা এর আরও খবর

তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)