শিরোনাম:
●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে কলেজ গেইট এলাকায় সড়কের ধারে ময়লার ভাগাড়
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে কলেজ গেইট এলাকায় সড়কের ধারে ময়লার ভাগাড়
বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে কলেজ গেইট এলাকায় সড়কের ধারে ময়লার ভাগাড়

--- মো. কামরুল ইসলাম :: রাঙামাটি শহরের প্রধান সড়কের অন্যতম ব্যস্ততম এলাকা কলেজ গেইট। প্রতিদিন শত শত শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ এ সড়ক দিয়ে চলাচল করেন।
কিন্তু দীর্ঘদিন ধরে এ এলাকার প্রধান সড়কের পাশে গড়ে উঠেছে ময়লার ভাগাড়। ডাস্টবিন থাকা সত্ত্বেও সড়কের ধারে ময়লার স্তুপ জমে থাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের পাশাপাশি পথচারীরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, মো. কামাল নিয়মিত মন্ত্রীপাড়া ও কলেজ গেইট এলাকার ব্যবসায়ীদের ময়লা এনে কলেজ গেইটের সামনের মেইন রোডের ধারে ফেলেন।
বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তিনি দাবি করেন, পৌরসভার নির্দেশেই নাকি তিনি এ কাজ করছেন। শুধু তাই নয়, এ নিয়ে কথা বললেই তিনি আরও খারাপ ব্যবহার করেন বলেও অভিযোগ রয়েছে।
রাঙামাটি সরকারি কলেজের এক শিক্ষার্থী বলেন, আমাদের প্রতিদিন ক্লাসে যেতে এই রাস্তা দিয়েই হাঁটতে হয়। ময়লার দুর্গন্ধে নাক চেপে চলতে হয়। বিশেষ করে দুপুরে গরমে দুর্গন্ধে দাঁড়ানোই যায় না।
এলাকার ব্যবসায়ীরা জানান, সড়কের ধারে ময়লার স্তুপ থাকায় তাদের ব্যবসা প্রায় অচল হয়ে পড়েছে। এক ব্যবসায়ী বলেন, দোকানে ক্রেতারা আসতে চান না। দুর্গন্ধে মানুষ দোকানে ঢুকতে ভয় পায়। এতে আমাদের বড় ক্ষতি হচ্ছে।
জনবহুল এলাকায় এভাবে ময়লার ভাগাড় তৈরি হওয়া মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ডেকে আনতে পারে। এতে ডায়রিয়া, টাইফয়েড, ডেঙ্গু, শ্বাসকষ্টসহ নানারকম সংক্রামক রোগ ছড়াতে পারে। পাশাপাশি পরিবেশও ভয়াবহভাবে দূষিত হচ্ছে।
সচেতন মহল মনে করছেন, এ সমস্যার স্থায়ী সমাধান করতে হলে পৌরসভার কার্যকর উদ্যোগ জরুরি। নিয়মিত ময়লা অপসারণের পাশাপাশি জনগণকে নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহারে বাধ্য করতে হবে। অন্যথায় রাঙামাটির অন্যতম গুরুত্বপূর্ণ এই এলাকায় চলাফেরা প্রতিদিন আরও দুর্বিষহ হয়ে উঠবে।
এ বিষয়ে সাধারণ মানুষের দাবি।
অবিলম্বে কলেজগেইট এলাকার সড়কের পাশ থেকে ময়লার ভাগাড় সরাতে হবে।
নিয়মিত ডাস্টবিন পরিষ্কার করতে হবে। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে
পথচারীরা বলেন, এখনই ব্যবস্থা না নিলে আগামীতে এটি বড় ধরনের জনস্বাস্থ্য সংকটে রূপ নিতে পারে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া
বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার
বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা
রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)