বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’তে ‘অফিস ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
রাবিপ্রবি’তে ‘অফিস ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে কর্মচারীদের (১১-১৬ গ্রেড) জন্য ‘অফিস ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা আজ ০৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রোজ বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ অনুষ্ঠিত হয়।রাবিপ্রবি’তে ‘অফিস ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
উক্ত কর্মশালায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান আধুনিক অফিস ব্যবস্থাপনার অংশ হিসেবে আভ্যন্তরীণ যোগাযোগ এবং পারস্পিক সহযোগিতামূলক মনোভাব বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন এবং কর্মচারীদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে আলোচনা করেন। তিনি কর্মচারীদেরকে তথ্য ও সময় ব্যবস্থাপনা, দক্ষতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কর্মসম্পাদন এবং অংশীজনদেরকে সেবা প্রদান করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার আহবান জানান। তিনি কর্মচারীদেরকে রাবিপ্রবি’র ২০২৫ সালের ডায়েরী বিতরণ করেন।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মোঃ আবু তালেব, আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (কিউ এ) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) মাহবুব আরা উপস্থিত ছিলেন।





আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা