শনিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে ৪১ বিজিবি’র অভিযানে সেগুন কাঠ উদ্ধার
কাপ্তাইয়ে ৪১ বিজিবি’র অভিযানে সেগুন কাঠ উদ্ধার
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গাছড়া জোন ৪১ বিজিবি’র অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৬০ ঘনফুট রদা ও গোল সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। ৫ (সেপ্টেম্বর ) সন্ধ্যা ৬ টায় চিৎমরম মুসলিম পাড়া এলাকা থেকে ৪১ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল কাউসার মেহেদী, সিগনালর্স এর নেতৃত্বে বিজিবি’র একটি আভিযানিক দল উক্ত সেগুন কাঠ উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ টাকা।
এ বিষয়ে ওয়াগ্গাছড়া জোন কমান্ডার লে : কর্নেল কাউসার মেহেদী, সিগনালর্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা পরিত্যক্ত অবস্থায় অবৈধ সেগুন কাঠগুলো উদ্ধারে সক্ষম হয়। প্রচালিত নিয়ম অনুযায়ী সেগুন কাঠগুলো বন বিভাগ কাপ্তাই এর কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, ৪১ বিজিবি ওয়াগ্গাছাড়া জোন মাদক, সন্ত্রাস, চোরা কারবারি, অপরাধ দমনসহ জনগণের কল্যাণে সেবা দিতে বদ্ধপরিকর।





শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান