শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’তে ‘Startup and Entrepreneurship Development for Youth Empowerment’ শীর্ষক সেমিনার
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’তে ‘Startup and Entrepreneurship Development for Youth Empowerment’ শীর্ষক সেমিনার
বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবিপ্রবি’তে ‘Startup and Entrepreneurship Development for Youth Empowerment’ শীর্ষক সেমিনার

--- রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘Startup and Entrepreneurship Development for Youth Empowerment’ বিষয়ক একটি সেমিনার আজ ০৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এবং সেমিনারে কী-নোট স্পীকার হিসেবে ছিলেন ‘Young Power in Social Action’ (ইপসা) এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মোঃ আরিফুর রহমান। সেমিনারে উদ্যোক্তা এবং এর সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ড এর সম্মানিত সদস্য ও রিসটেক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ সাইদুল ইসলাম এবং ‘University Innovation Hub Programme (UIHP)’ এর Lead Mentor ও ‘School Bus স্টার্টআপ’ এর প্রতিষ্ঠাতা জনাব আব্দুর রশীদ সোহাগ। এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের সকল শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্বোধনী চিন্তাধারা, উদ্যোগ গ্রহণের মানসিকতা ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে সচেতনতা সৃষ্টি ও বৃদ্ধির লক্ষে শিক্ষকদের জন্য এ সেমিনার আয়োজন করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের জন্য এরুপ সেমিনার আয়োজন করা হবে।

ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন, স্বল্প সময়ের মধ্যে রাবিপ্রবি ক্যাম্পাসে ‘Centre for Entrepreneurship and Innovation’ প্রতিষ্ঠা করা হবে। ইতোমধ্যে এ সেন্টারটি প্রতিষ্ঠা করার জন্য প্রস্তাবনা তৈরি করা হয়েছে যা আগামী একাডেমিক কাউন্সিলে অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। রাবিপ্রবি শিক্ষার্থী ও পার্বত্য অঞ্চলের যুবসমাজ ও জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ সেন্টারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদেরকে উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণাসহ প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করবে।
সেমিনারের প্রধান বক্তা হিসেবে ইপসা এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মোঃ আরিফুর রহমান বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন সময়ে তাঁর প্রতিষ্ঠিত ইপসা প্রতিষ্ঠার পটভূমি ও বর্তমান কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। তিনি তাঁর প্রতিষ্ঠানের মাধ্যমে কিভাবে শিক্ষিত বেকার যুবক ও সমাজে শিক্ষার সুযোগ সুবিধা থেকে ঝড়ে পড়া যুবকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় অর্থ সহায়তা প্রদান করে যুবসমাজকে দেশের কল্যাণে ও অর্থনীতিতে ভূমিকা রাখতে সহায়তা ও কাজ করে যাচ্ছেন তা তুলে ধরেন। তিনি ভবিষ্যতে রাবিপ্রবি’র সাথে যৌথ উদ্যোগে শিক্ষার্থীদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি ও স্টার্টআপ প্রতিষ্ঠা করার জন্য ইপসা এর পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করার আশাবাদ ব্যক্ত করেন।
সেমিনারে সম্মানিত বক্তাগণ বলেন- উদ্যোক্তা তৈরী ও স্টার্টআপ কালচার প্রসারের মাধ্যমে শুধু কর্মসংস্থানই নয়, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও ত্বরান্বিত হবে। বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর স্টার্টআপ এর মাধ্যমে সামাজিক উদ্যোগ ও ক্ষুদ্র ব্যবসা উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদেরকে এগিয়ে আসার আহবান জানান। এছাড়া উদ্যোক্তা হওয়ার বিভিন্ন দিক, ব্যবসা ও উদ্যোগ শুরু করার প্রাথমিক ধাপ, পরিকল্পনা ও অর্থায়নের সুযোগ, সরকারি-বেসরকারি-বৈদেশিক সহায়তা এবং সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা সর্ম্পকে বিশদ ধারণা প্রদান করেন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মোঃ আবু তালেব, আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (কিউএ) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) মাহবুব আরা উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান
পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল
কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)