শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২১ মার্চ ২০১৯
প্রথম পাতা » কৃষি » চাটমোহরে লিচু চাষীদের মুখে হাসি
প্রথম পাতা » কৃষি » চাটমোহরে লিচু চাষীদের মুখে হাসি
বৃহস্পতিবার ● ২১ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে লিচু চাষীদের মুখে হাসি

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহরে মুকুলে মুকুলে ছেয়ে গেছে লিচু বাগান। চাটমোহর উপজেলার পৌরসাভাসহ- রামচন্দ্রপুর, হরিপুর, পার্শ্বডাঙ্গা, সুইগ্রাম, মুলগ্রাম সব জায়গাতেই লিচু বাগানে এবার আশাতিত মুকুলের সমাগম হয়েছে। যদিও চলনবিল অঞ্চলের অনেক জেলাতেই লিচুর মুকুল অনেক কম পরিমানে এসেছে। কিছু কিছু গাছে মুকুল আসার সময় মুকুল না এসে, গজিয়েছে নতুন নতুন কচি পাতা। কৃষিবীদরা আবহাওয়া তারতম্যকেই এর জন্য দায়ি করেছেন। কিন্তুু চাটমোহর উপজেলা এর ব্যতিক্রম। এখানে লিচুর জন্য অনুকূল তাপমাত্রা ও সঠিক আবহাওয়ার কারণে ফুলে ফুলে ছেয়ে গেছে লিচু গাছগুলো। আবহাওয়া অনুকূলে থাকলে এবং সঠিক সময়ে উপযুক্ত বালাই নাশক প্রয়োগ করতে পারলে লিচুর বাম্পার ফলন হবে আশাবাদ ব্যাক্ত করেছেন লিচু চাষীরা। অন্যান্য জায়গায় লিচুর মুকুল কম আশায় এবছর লিচুর ভাল দামও পাওয়া যাবে বলে আশা করেন প্রান্তিক লিচু চাষীরা।

গুনাইগাছা ইউনিয়ন রামচন্দ্রপুর গ্রামের লিচুচাষী মোঃ মাসুদ রানা বলেন, বড় ধরনের কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এবার লিচুর ভাল ফলন হবে। লিচুচাষী ও বাগান মালিকেরা বাগান পরিচর্যা করছেন। অবশ্য গাছে মুকুল আসার আগ থেকেই আমরা লিচু গাছের পরিচর্যা করছি। গাছে গাছে বালাইনাশক স্প্রে করেছি।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সাইদুর রহমান বলেন, লিচুর উৎপাদন সফল করতে বাগান মালিকরা এর সুষ্ট পরিচর্যা শুরু করে দিয়েছেন। মুকুলে পোকা-মাকড়ের উপদ্রব বা অন্য কোন সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে আহ্বান জানান হয়েছে বলে তিনি বলেন। তিনি আরো বলেন, তাপমাত্রা, বৃষ্টি, ঝড় স্বাভাবিক থাকলে এবং পোকা-মাকড়ের উপদ্রব না থাকলে এ মৌসুমে লিচুর উৎপাদন ভাল হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)