শিরোনাম:
●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে ●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি
রাঙামাটি, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৫ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে পুলিশি পাহারায় জেলা বিএনপি’র গণতন্ত্র হত্যা দিবস পালন
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে পুলিশি পাহারায় জেলা বিএনপি’র গণতন্ত্র হত্যা দিবস পালন
মঙ্গলবার ● ৫ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে পুলিশি পাহারায় জেলা বিএনপি’র গণতন্ত্র হত্যা দিবস পালন

---
ষ্টাফ রিপোর্টার :: গণতন্ত্র হত্যা দিবস পুলিশি পাহারায় পালন ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙামাটি জেলা শাখা ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। মঙ্গবার ৫ জানুয়ারি জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, রাঙামাটি জেলা শাখার সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক দীপন তালুকদার দিপু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সদর উপজেলা শাখার সভাপতি এডভোকেট মামুনুর রশিদ মামুন, বাংলাদেশ ছাত্রদল, রাঙামাটি জেলা শাখার সভাপতি আবু সাদাৎ মোঃ সায়েম, জেলা বিএনপি নেতা কর্ণেল (অবঃ)মনিষ দেওয়ান প্রমুখ।

বক্তারা বলেন, গণতান্ত্রিক এই কর্মসূচি পালনে সহযোগিতা দিতে সরকারের প্রতি আহ্বান জানালেও বিএনপি’র মিছিল ও সমাবেশে তারা বাধা দিচ্ছেন। আমরা সরকারের সহযোগিতা চেয়েছিলাম বিনিময়ে এ ধরনের বৈরী আচরণ কখনো কোনোভাবে মেনে নেয়া যায় না। সরকারের এ ধরনের অসহযোগিতামূলক আচরণের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকার গণতন্ত্র প্রতিষ্ঠার নামে গণতন্ত্রকে হত্যা করে দেশে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠায় লিপ্ত রয়েছেন। এসময় তারা আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা ও মানুষের মৌলিক অধিকার সুপ্রতিষ্ঠিত করতে নীতিকথা ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থেকে নেতা-কর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)