শিরোনাম:
●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ ●   পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর ●   ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ●   ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর ●   কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ●   কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর শ্রদ্ধা ●   রাবিপ্রবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   আমের মুকুলে সেজেছে ঈশ্বরগঞ্জ : বাম্পার ফলনের সম্ভাবনা ●   একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি ●   ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মিল্টন রহমান ●   নবীগঞ্জে জঙ্গল থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ ●   গোলাপগঞ্জে কলার বাজারে ক্রেতারা দিশেহারা ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান ●   আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ●   মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি ●   সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
রাঙামাটি, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৪ মে ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ২৪ ঘন্টায় রাজশাহীতে ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত
প্রথম পাতা » প্রধান সংবাদ » ২৪ ঘন্টায় রাজশাহীতে ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত
শনিবার ● ৪ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২৪ ঘন্টায় রাজশাহীতে ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত

---রাজশাহী প্রতিনিধি :: প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে রাজশাহীতে বর্ষণ চলছেই। কখনো গুঁড়ি গুঁড়ি কখনোবা মুষলধারে, আবার থেমে থেমে বৃষ্টি হচ্ছে মহানগরীসহ এর আশপাশের এলাকায়। সঙ্গে বয়ে চলছে দমকা হাওয়া। শুক্রবার সকাল ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৬৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, টানা বর্ষণের কারণে রাজশাহী মহানগরীর প্রধান প্রধান সড়কগুলো ফাঁকা হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় ‘ফণী’র উৎকণ্ঠায় সকাল থেকে রাজশাহীর মানুষজন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলেননি। বর্তমানে সড়কে নামমাত্র যানবাহন চলাচল করছে। শিরোইল বাস টার্মিনালে সকাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রীবাহী কোচগুলো নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে। রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে নিয়মিত রুটের ট্রেনগুলোও ছেড়ে গেছে।

টানা দাবদাহের পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় শুক্রবার সকাল ১০টা ৫ মিনিট থেকে। এতে প্রায় দু’সপ্তাহেরও বেশি সময় ধরে রাজশাহীতে চলমান দাবদাহ প্রশমিত হয়। তবে বৃষ্টির কারণে অনেক এলাকায় বিদ্যুৎ না থাকায় দেখা দিয়েছে নতুন দুর্ভোগ। এর ওপর ভুক্তভোগীরা মহানগরীর বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে ফোন করেও কাউকে পাচ্ছেন না।

এ নিয়ে মহানগরীর সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। রাজশাহীর ওপর দিয়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘ফণী’ অতিক্রম করার সময় বড় দুর্যোগ হলে কি অবস্থা দাঁড়াবে? তা নিয়ে এখনই বিভিন্ন শঙ্কা ও উৎকণ্ঠা দেখা দিয়েছে নগরবাসীর মধ্যে।

এদিকে, ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় এরইমধ্যে রাজশাহীতে সতর্কাবস্থা জারি করা হয়েছে। পাশাপাশি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব সরকারি ও আধা সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনার জন্য দু’টি আলাদা কন্ট্রোল রুম খোলা হয়েছে।

বর্তমানে রাজশাহীর দিকে এগিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী। শেষ পর্যন্ত এর গতিপথ ঠিক থাকলে সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, নড়াইল ও ঝিনাইদহ হয়ে সারাদেশে ছড়িয়ে পড়বে। এরপর রাজশাহী ও রংপুর হয়ে বাংলাদেশ অতিক্রম করার কথা রয়েছে। এ সময় ঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় ১০০-১২০ কিলোমিটার।

রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাজীব খান জানান, শুক্রবার সকাল ১০টা ৫ মিনিট থেকে রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। মাঝে মাঝে বয়ে যাচ্ছে দমকা হাওয়া। ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে রাজশাহী মহানগরী ও এর আশপাশের এলাকায় বর্ষণ চলছে। থেমে থেমে তা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৬৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।





প্রধান সংবাদ এর আরও খবর

পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা
বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন
দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা
বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা

আর্কাইভ