শনিবার ● ৪ মে ২০১৯
প্রথম পাতা » খেলা » রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় আন্ত বিভাগীয় ফুটবল ফাইনালে পাকশী চ্যাম্পিয়ন
রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় আন্ত বিভাগীয় ফুটবল ফাইনালে পাকশী চ্যাম্পিয়ন
ঈশ্বরদী প্রতিনিধি :: দেশের আঠারো জেলার সমন্বয়ে গঠিত রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় আন্তঃবিভাগীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় পাকশী ডিএসএ ১-০ গোলে রাজশাহী ডিএসএকে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেছে। আজ শনিবার বিকেলে ঈশ্বরদীর পাকশী রেলওয়ের ঐতিহাসিক ফুটবল মাঠে পাকশী ডিএসএ ও রাজশাহী ডিএসএ এর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা মূলক ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রথমার্ধের ২২ মিনিটে পাকশী একাদশের নাহিদ রাজশাহী ডিএস এর বিপক্ষে প্রথম ও একমাত্র গোল করে দলকে চ্যাম্পিয়ন শিরোপা অর্জনের দিকে এগিয়ে নিলে পুরো খেলার মাঠে অতিথি ও দর্শকদের আনন্দের উত্তাল ঢেউয়ে মাঠে ভিন্ন পরিবেশ সৃষ্টি হয়। শেষ মুহুর্ত পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হলেও রাজশাহী একাদশ খেলায় সমতা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়। খেলায় এক মাত্র গোল দাতা নাহিদকে ম্যান অবদি ম্যাচ ঘোষণা দেওয়া হয়। খেলা শেষে প্রকৃতিক দূর্যোগের মধ্যেও মাঠে সৃষ্ট আনন্দ ঘন পরিবেশে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক ও পাকশী ডিএসএ এর সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রধান প্রকৌশলী আফজাল হোসেন,সিএসটিই অসীশ কুমার তালুকদার,সিসিএম শাহনেওয়াজ,পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম ও টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি টিএ পান্নাসহ পাকশী বিভাগের সকল বিভাগীয় প্রধানগণ। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক খোন্দকার শহিদুল ইসলামপ্রধান অতিথির বক্তব্য শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি,ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল