শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ মে ২০১৯
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » রমজানের শুরুতেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » রমজানের শুরুতেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি
মঙ্গলবার ● ৭ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রমজানের শুরুতেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি

---গাইবান্ধা প্রতিনিধি :: পবিত্র মাহে রমজানের শুরুতেই গাইবান্ধার সাত উপজেলায় বিভিন্ন হাট বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য একধাপ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কাঁচা বাজারে প্রতিটি দ্রব্যের দাম ১০ হতে ১৫ টাকা বেড়ে গেছে। যার কারণে সাধারণ ক্রেতাগণ হতাশাগ্রস্থ হয়ে পড়েছে। যে হারে দাম বেড়ে যাচ্ছে তাতে করে নিম্ন আয়ের পরিবারদের পক্ষে কাঁচা বাজারের দ্রব্য ক্রয় করা সম্ভব হচ্ছে না। প্রশাসনের পক্ষ হতে এখন পর্যন্ত বাজার মনিটরিং ব্যবস্থা করা হয়নি।
সরেজমিনে উপজেলা গুলোর বিভিন্ন হাট বাজার ঘুরে ফিরে জানা গেছে, মঙ্গলবার প্রতিটি হাট বাজারে আলু ২০-৩০ টাকা, পটল ৫৫-৬০ টাকা, বেগুন ৩৫-৪০ টাকা, করলা ৬০-৭০ টাকা, ঢেড়স ৩৫-৪০ টাকা, ঝিঙ্গা ৬০-৭০ টাকা, শষা ৫৫-৬০ টাকা, টমেটো ৪০-৫০ টাকা, কুমড়া ৪০-৮০ টাকা, বরবটি ৫৫-৬০ টাকা, পিঁয়াজ ৪৫-৫০ টাকা, মরিচ ৫০-৬০ টাকা, রসুন ৮০-১২০ টাকা, আদা ১২০-১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে গরুর মাংস ৫০০-৫২০ টাকা, খাসির মাংস ৬০০-৭০০ টাকা, কক মুরগি ২৫০-২৭০ টাকা, ব্রয়লার ১৫০-১৭০ টাকা, কাপ জাতীয় মাছ ৩৫০-৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গত এক সপ্তাহের ব্যবধানে ১০-১৫ টাকা বৃদ্ধি পেয়েছে।
গাইবান্ধা সদর উপজেলার পুরাতন বাজারের কাঁচা মাল ব্যবসায়ী ইউনুস আলী জানান, এখন বর্ষাকাল যার কারণে প্রতিটি তরিতরকারির দাম বেড়ে গেছে। তিনি বলেন, আমরা আরদ থেকে মাল নিয়ে এসে বিক্রি করি। এখানে আমাদের করার কিছুই নাই। আমরা মাত্র ২-৩ টাকা লাভ নিয়ে প্রতি কেজি মাল বিক্রি করে থাকি। মাছ ব্যবসায়ী সুকুমার রায় জানান, এখন তো নদী-নালা, খাল বিলের মাছ পাওয়া যায় না। চাষ করা মাছ ছাড়া কোন উপায় নাই। তাই মাছের দাম বেড়ে গেছে। তা ছাড়া রমজান মাস উপলক্ষে মাছের দাম একটু বেড়ে গেছে। হকার্স মার্কেটের মাংস ব্যবসায়ী জুয়েল মিয়া জানান, গরুর দাম বেড়ে যাওয়ায় কেজি প্রতি ৫০-৬০ টাকা বেশি বিক্রি করতে হচ্ছে। রিক্সা চালক আকবর আলী জানান, যে ভাবে প্রতিটি জিনিসের দাম বেড়ে যাচ্ছে তাতে করে আমাদর পক্ষে ভালভাবে রোজা করা সম্ভব হবে না।
উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী জানান, পবিত্র মাহে রমজান মাসে যেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি না পায় সে ব্যাপারে নিয়মিত বাজার মনিটরিং করা হবে।

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিহত-৩ : নিখোঁজ-৬
গাইবান্ধা :: গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে এক নৌকা ডুবিতে মঙ্গলবার সকালে ৩ জনের মৃত্যু হয়েছে। তারা হলো- ধুতিচোরা গ্রামের ইনছার আলীর স্ত্রী রোকেয়া বেগম (৪৫), দক্ষিণ গিদারি মৃত আইজল মুন্সির স্ত্রী ফিরোজা বেওয়া (৪০) ও সাজু মিয়ার মেয়ে শান্তনা খাতুন (১০)। এছাড়া এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬ জন নিখোঁজ রয়েছে। অনেক খোঁজাখুজি করেও তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে আত্মীয় স্বজনদের কাছ থেকে নিখোঁজ দুইজনের নাম পাওয়া গেছে। তারা হলো- দক্ষিণ গিদারির মিনহাজ মিয়ার মেয়ে মেরেনা আকতার (১৩) ও ধুতিচোরা গ্রামের ফুলমিয়ার ছেলে আঙ্গুর মিয়া (৪০)।
স্থানীয়রা জানায়, সদর উপজেলার গিদারি ইউনিয়নে নয়া গ্রাম থেকে সকালে ৫০ জন কৃষি শ্রমিক নারী ও পুরু ভুট্টার জমিতে কাজ করার জন্য নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পার হচ্ছিল। নদীর অপর পাড়ে ধুতিচোরা গ্রামে যাওয়ার পথে মাঝ নদীতে পৌছলে হঠাৎ করে নৌকাটি ডুবে যায়। এসময় ৯ জন নৌকা যাত্রী পানিতে ডুবে যায়। এরমধ্যে ৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। বাকি যাত্রীরা সাঁতরে কূলে উঠতে সক্ষম হয়।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন জানান, ৩০ জনের মত যাত্রী বহনে সক্ষম একটি নৌকা অতিরিক্ত যাত্রী নেয়ার ফলে নৌকায় পানি উঠে নৌকাটি ডুবে যায়। এব্যাপারে নিখোঁজদের খুঁজে বের করার জন্য রংপুর থেকে ডুবুরিদল শীঘ্রই ঘটনাস্থলে এসে পৌছবে বলে তিনি উল্লেখ করেন।

অকৃতকার্য হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
গাইবান্ধা :: এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পার্বতী রাণী (১৫) নামে এক কিশোরি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (০৬ মে) দুপুরে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। পার্বতী রানী স্থানীয় কাশিয়াবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
স্থানীয়রা জানান, সোমবার (৬ মে) সকালে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে ফেল করেছে বলে জানতে পায় পার্বতী। পরে দুপুরে গলায় রশির ফাঁস দিয়ে নিজ ঘরের তীরের (ধর্না) সঙ্গে ঝুলে সে আত্মহত্যা করে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মতিউর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)