শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২০ মে ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » নির্ধারিত মূল্যের অর্ধেক দামেও বিক্রি হচ্ছে না ধান
প্রথম পাতা » প্রধান সংবাদ » নির্ধারিত মূল্যের অর্ধেক দামেও বিক্রি হচ্ছে না ধান
সোমবার ● ২০ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্ধারিত মূল্যের অর্ধেক দামেও বিক্রি হচ্ছে না ধান

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার হাটে ধান কিনতে ফড়িয়া বা ব্যবসায়ীরা তেমন আগ্রহ দেখাচ্ছেন না। খাদ্য বিভাগও নড়াচড়া করছে না। এ অবস্থায় সরকার নির্ধারিত মূল্যের অর্ধেক দামেও হাটে ধান বেচতে না পেরে হতাশায় কৃষক। অগ্রিম ঘোষণার পরও খাদ্য বিভাগের নীরবতায় মধ্যস্বত্বভোগীরা অবিশ্বাস্য দামে ধান কিনে গুদামজাত করছে।
পরিবার পরিজনের সুখের জন্য সব কষ্ট মেনে নিয়ে ফসল উৎপাদন করেও দাম না পেয়ে হতাশ হাটে আসা কৃষকরা। প্রখর রোদ মাথায় নিয়ে হাড়ভাঙ্গা খাটুনির ফসল ধান বেচতে ঘণ্টার পর ঘন্টা অপেক্ষা করেও ব্যাপারীদের তেমন দেখা মেলেনি। সরকার নির্ধারিত দামের অর্ধেকও জুটছে না কৃষকদের।
কৃষকরা বলেন, কেউ এসে ধানের দাম করে যায়, পরে এসে আরো কম বলে। সরকার যে দাম ধরে দিয়েছে সেটার অর্ধেকও তো আমরা পাচ্ছি না, ধান আবাদ করে তাহলে আমাদের লাভটা কি? এভাবে তো পেট চলবে না, তাহলে আবাদ করা বাদ দিতে হবে।
গাইবান্ধা জেলায় এবার ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৩৫ হাজার মেট্রিক টন। তারমধ্যে সরকার মাত্র ৩ হাজার ৯শ মেট্রিক টন ধান কেনার ঘোষণা দিলেও হাত পা গুটিয়ে বসে আছে কৃষি ও খাদ্য বিভাগ। এ ব্যাপারে কথা বলতেও নারাজ খাদ্য বিভাগের কর্মকর্তা। আর কৃষকের তালিকা করতে না পারার জন্য নানা অজুহাত কৃষি বিভাগের।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ এম এম ফেরদৌস বলেন, এক দুই দিনের মধ্যে আমরা তালিকাটা কর্তৃপক্ষের কাছে পাঠাতে পারবো। গাইবান্ধাতে বোরো ধানের আবাদ বিলম্বে হয়। কর্তন প্রক্রিয়া চলছে, এ কারণে ধান বা গম সংগ্রহ একটু বিলম্ব হচ্ছে।
কৃষক নেতারা বলেন, সরকার উদ্যোগ নিলে এখনো কৃষককে বাঁচানো সম্ভব। সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক আহসানুল হাবীব সাঈদ বলেন, সরকার নির্দেশিত রেটে সরাসরি চাষিদের কাছ থেকে ধান কিনতে হবে, এই ধান খাদ্য গুদামে রেখে চালে রূপান্তর করে সেই চালটাই যদি ১০ টাকায়, ওএমএসের মাধ্যমে হাটে বাজারে বিক্রি করতে যায়, যারা কিনে খায় তারাও কম দামে পেল, চাষিরাও তার ন্যায্যমূল্য পেল।
জেলায় এবার বোরো মৌসুমে ১ লাখ ৩২ হাজার হেক্টর জমিতে দান আবাদ হয়েছে।

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় রিক্সাভ্যান চালক নিহত
গাইবান্ধা :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে আজ সোমবার সকালে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় শফি আলম বাবু (২৫) নামের এক রিক্সাভ্যান চালক নিহত হয়েছে। সে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের ফজল আলমের ছেলে।
স্থানীয়রা জানায়, চাল বোঝাই ভ্যান নিয়ে শফি গোবিন্দগঞ্জ উপজেলা শহরের দিকে আসার সময় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় পৌছিলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)