শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৩ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে ফের অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে আ’লীগ নেতা অপহরণ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে ফের অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে আ’লীগ নেতা অপহরণ
বৃহস্পতিবার ● ২৩ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে ফের অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে আ’লীগ নেতা অপহরণ

--- বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের সাবেক পৌর কাউন্সিলর ও বান্দরবান পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি থোয়াইচ মং মারমা (৫০)কে অপহরণ করে নিয়ে গেছে পাহাড়ি অস্ত্রধারী সন্ত্রাসীরা।
গতকল বুধবার (২২ মে) রাত ৯ টার দিকে সদর উপজেলার ২নম্বর কোহালং ইউনিয়নের ৬ নম্বর উজিমুখ পাড়া থেকে তাকে অপহরণ করা হয়।
এই অপহরণের ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে রাত ১০ টায় বান্দরবান শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন বান্দরবান জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার নেতৃত্ব দেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা মারমা।
বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ জানান, আমাদের পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বান্দরবান পৌরসভার সাবেক কাউন্সিলর থোয়াইচ মং মারমাকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বান্দরবান শহরের মুক্তমঞ্চে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছি।
বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর বলেন, সদর উপজেলার রাজবিলাতে গত ১৫ দিন ধরে একটি অস্ত্রধারী সন্ত্রাসী গোষ্ঠী একের পর এক যে তান্ডব লীলা চালাচ্ছে আমরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ও আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছি। আমি ধিক্কার জানাচ্ছি এই সন্ত্রাসীদের। যতক্ষণ পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এই সন্ত্রাসীদের নির্মূল করতে না পারবে রাজপথে আছি রাজপথে থাকবো। তিনি আরও বলেন, এই অস্ত্রধারী সন্ত্রাসী গোষ্ঠীকে আমরা যেকোন কিছুর বিনিময়ে প্রতিহত করবো। যারা সন্ত্রাসীদের লালন পালন কর্তা তাদের উদ্দেশ্যে বলবো বিগত দিনে মংপু মার্মাকে হত্যা করা হয়েছে। গত ৪-৫ দিন আগে আমার কর্মিকে হত্যা করা হয়েছে সর্বশেষ আজকে অপহরণ করা হলো পৌর আওয়ামী লীগের সহ সভাপতিকে এপরিস্থিতিতে আমরা বসে থাকতে পারি না। প্রয়োজনে আমরা নেতা-কর্মী-সমর্থক নিয়ে গ্রাামগঞ্জে প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করব।
অপহরণের সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলার পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার বলেন, অপহরণের ঘটনার আমরা খবর পেয়েছি। বান্দরবান সদর থানা পুলিশের একটি দল সেনাবাহিনীসহ যৌথ অভিযানে উদ্ধার তৎপরতা চলছে। অভিযানের পরে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, গত সপ্তাহে বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নে বাসা থেকে ডেকে নিয়ে এক আওয়ামী লীগ কর্মি ক্যচিং থোয়াই মারমাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে পাহাড়ি অস্ত্রধারী সন্ত্রাসীরা। পরে গত ৯ মে একই এলাকার ২ নম্বর রাবার বাগান এলাকায় সন্ত্রাসীরা জনসংহতি সমিতির আরেক সমর্থক জয় মনি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে। এর আগেও গত ৭ মে সন্ত্রাসীরা জনসংহতি সমিতির কর্মী বিনয় তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করেছিল। এছাড়া একই ঘটনায় অপহরণ করা হয় পুরাধন তঞ্চঙ্গ্যা নামের অপর এক কর্মীকে, এখনো তার কোনো লাশের খোঁজ পাওয়া যায়নি। সর্বশেষ বুধবার ২নম্বর কুহালং ইউনিয়নের উজির মূখ পাড়ায় বান্দরবান পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ৫ নম্বর ওয়ার্ডে পৌর কাউন্সিলর থোয়াইচ মং মারমা (৫০)কে অপহরণ করেন পাহাড়ি অস্ত্রধারী সন্ত্রাসীরা। এলাকায় একের পর এক হত্যাকান্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন
মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা
কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)