মঙ্গলবার ● ১৮ জুন ২০১৯
প্রথম পাতা » ঢাকা » মুরসির পরিণতি থেকে শিক্ষা নিন : মোমিন মেহেদী
মুরসির পরিণতি থেকে শিক্ষা নিন : মোমিন মেহেদী
প্রেস বিজ্ঞপ্তি :: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, যারা রাজনীতি করেন, তারা মুরসির পরিণতি থেকে শিক্ষা নিন। মনে রাখবেন, নীতি আদর্শের রাজনীতি মানুষকে ইতিহাসে ঠাঁই দেয় বীর হিসেবে, ভোট ডাকাতি-দুর্নীতি-সন্ত্রাসী-প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে আঁকড়ে রাখা ক্ষমতাবাজদের ঠাঁই হবে ভয়ংকর ক্ষমতালিপ্সু হিসেবে।
তোপখানা রোডস্থ বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মিলনায়তনে আজ ১৮ জুন বেলা ১১ টায় অনুষ্ঠিত ‘রাজনীতির বর্তমান : নতুন প্রজন্মের করনীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। প্রেসিডিয়াম মেম্বার একরামুল হক গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিরা ঐক্যবদ্ধ হলেই দুর্নীতি-সন্ত্রাস-স্বাধীনতা বিরোধী-ধর্ম ব্যবসায়ীদেরকে রুখে দেয়া সম্ভব। আর তাই ঘুরে দাঁড়াবার কোন বিকল্প না। অন্যায় করলে তার শাস্তি যেমন পেতেই হয়; ভালো কাজ করলে তার উপহারও নিশ্চিত থাকে।
সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব রিন্টু আনাম, সিদ্দিকী হাবিবুর রহমান, সদস্য আ আ ম স আজিজুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় তুরস্কর সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি, নতুনধারা বাংলদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার গীতিকার আহমেদ কায়সার ও কলামিস্ট আনোয়ার হোসেন সাঈদীর আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।





নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর