শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১২ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি-চট্টগ্রাম সড়কে ব্যাপক ভাঙ্গন যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি-চট্টগ্রাম সড়কে ব্যাপক ভাঙ্গন যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা
শুক্রবার ● ১২ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে ব্যাপক ভাঙ্গন যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা

---ষ্টাফ রিপোর্টার :: লাগাতার সাপ্তাহ ব্যাপী ভারি বৃষ্টির কারণে উদ্বেগজনকভাবে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া কলাবাগ এলাকায় ব্যাপক ভাঙ্গন দেখা দেয়। সড়কের একটি বিশাল অংশ ধসে বিলিন হয়ে যায়। পাহাড়ি ঢলের স্রোতের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় সড়কটি।
এদিকে রাঙামাটি শহরে সরকারিভাবে ২১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে আশ্রয় নিয়েছেন দুই হাজারের অধিক মানুষ। অনেকে নিজ উদ্যোগে অন্যত্র নিরাপদে সরে গেছেন। বিভিন্ন জায়গায় পাহাড় ও ভূমি ধস দেখা দিয়েছে।

রাঙামাটি-চট্টগ্রাম সড়কসহ বিভিন্ন সড়কে যোগাযোগ ব্যাহত হচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় সড়কটি। রাঙামাটি-বান্দরবান ও রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক এখনও অচল। ধসে যাওয়া রাস্তার জরুরি মেরামত চলছে।

উদ্ধার তৎপরতায় মাঠে রয়েছে, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সদস্য ও স্থানীয়রা লংগদু উপজেলায় পানির তোড়ে ভেসে গিয়ে মো. রুবেল নামে এক ইঞ্জিন বোট চালক মারা গেছেন। তিনি মাইনিমুখ ইউনিয়নের জারুলছড়ির বাসিন্দা।

গত মঙ্গলবার সন্ধ্যার দিকে বোট থেকে কাপ্তাই হ্রদে পড়ে নিখোঁজ হন রুবেল। বুধবার সন্ধ্যায় কাপ্তাই হ্রদের কাট্টলি বিল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়া বুধবার বিকালে বরকল উপজেলার ভুষণছড়া ইউনিয়নের অজ্যেংছড়িতে পানির তোড়ে ভেসে গিয়ে বিজুরাম চাকমা নামে এক বৃদ্ধ মারা গেছেন।

বাঘাইছড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে সদরসহ উপজেলার নিম্নাঞ্চলের বহু বাড়িঘর, ফসলি জমি ও রাস্তাঘাট। ওই সব এলাকার দুর্গত লোকজন এখন আশ্রয় কেন্দ্রে।

উল্লেখ্য, ২০১৭ সালে বর্ষা মৌসুমে ভয়াবহ পাহাড় ধসে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বিরাট একটি অংশ ভেঙ্গে প্রায় ২০০ ফুট নিচে পরে যায়। এতে বিচ্ছিন্ন হয় যায় রাঙামাটি-চট্টগ্রাম সড়ক যোগাযোগ ব্যবস্থা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)