শিরোনাম:
●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ক্লীন বিশ্বনাথ বাস্তবায়নের লক্ষ্যে সড়ক পরিস্কার করলো শিক্ষার্থীরা
প্রথম পাতা » প্রধান সংবাদ » ক্লীন বিশ্বনাথ বাস্তবায়নের লক্ষ্যে সড়ক পরিস্কার করলো শিক্ষার্থীরা
মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্লীন বিশ্বনাথ বাস্তবায়নের লক্ষ্যে সড়ক পরিস্কার করলো শিক্ষার্থীরা

---বিশ্বনাথ প্রতিনিধি :: ‘ক্লীন বিশ্বনাথ, সেইভ বিশ্বনাথ’ বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে আবারও উপজেলার বিভিন্ন সড়কে থাকা ময়লা-আবর্জনার স্তুপ নিজেদের হাতে পরিস্কার করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বড়দের ফেলা ময়লা-আবর্জনা নিজেদের হাতে পরিস্কার পরিচ্ছন্ন করে শিক্ষার্থীরা আবারও সমাজকে জানিয়ে দিল যে ‘এখনও সময় আছে, সবাই সচেতন হন এবং আমাদেরকে সুস্থ-সুন্দর আগামী উপহার দিন’।
ইতিপূর্বেও আরও অনেক বার বিশ্বনাথের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এভাবে সড়কের ময়লা আবর্জনা পরিস্কার করেছিলো। এরপরও সচেতন হননি আমাদের সমাজের মানুষগুলো। বরং যে যার মতো করে বাসিয়া নদীতে ময়লা আবর্জনা ফেলে ভরাট করছেন। আর ভরাটের পর করছেন দখল। আর মামলা দিয়ে আটকে রেখেছেন অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম। অন্যদিকে ময়লা আবর্জনা ফেলার জন্য নির্দিস্ট কোন স্থানও চ‚ড়ান্ত করতে পারেন নি স্থানীয় প্রশাসন।
সোমবার সকাল ৯টা থেকে বিশ্বনাথে ‘বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ ও সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে এবং ‘হাজী শেখ তাহির আলী ফাউন্ডেশনের’ অর্থায়নে গ্রহন করা উপজেলা সদরের যত্রতত্র ফেলা ময়লা-আবর্জনা পরিস্কার-পরিছন্নতা কার্যক্রম অভিযান দুপুর ১টায় শেষ হয়। আয়োজন সংস্থা ছাড়াও এ কার্যক্রমে যুক্ত হন বিশ্বনাথ পুরাণ ও নতুন বাজার বণিক কল্যাণ সমিতি, উপজেলা মানবাধিকার কমিশন, বিশ্বনাথ বাঁচাও হাওর আন্দোলন, বিশ্বনাথ ধ্রুবতারা, আইডিয়াল সমাজ কল্যাণ সংস্থা, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থা, বিশ্বনাথ সরকারি কলেজ রোভার দল, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় স্কাউটস দল, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ স্কাউটস দল, জনকল্যাণ উচ্চ বিদ্যালয় স্কাউটস দল, বিয়াম ল্যাবরেটোরি স্কুল স্কাউটস দল, স্বপ্নছায়া সোসাইটি বিশ্বনাথ, স্বাধীন বাংলা বাড ডোনার।
ময়লা-আবর্জনা পরিস্কার-পরিছন্নতা কার্যক্রম চলাকালে স্বেচ্ছাসেবীদের সাথে একাত্ত¡তা পোষণ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া বলেন, ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিস্ট একটি স্থান চ‚ড়ান্ত করার লক্ষে কাজ চলছে। খুব শীঘ্রই তা হয়ে যাবে। নিজেদের প্রয়োজনেই বাসিয়াসহ উপজেলার সবকটি নদ-নদী ও খাল-বিলকে রক্ষা করতে আমাদেরকে সচেতন হতে হবে। আর নদীর তীরে কোন অবৈধ স্থাপনা থাকবে না, বিধি মতো ব্যবস্থা গ্রহন করে নদীর তীরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে সরকার।
বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের আহবায়ক ফজল খানের সভাপতিত্বে এবং সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার সদস্য সচিব আবদুল বাতিন ও সংগঠক একে এম তুহিমের যৌথ পরিচালনায় পরিস্কার পরিচ্ছনতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মূসা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল করিম কিম, বিশ্বনাথ পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মিয়া, প্রবাসী রুকন মিয়া।
কার্যক্রমস্থল পরিদর্শন করেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী, শিক্ষক মণিকাঞ্চন চৌধুরী, নজমুল ইসলাম, আবদুল হান্নান ইউজেটিক্স, আসাদুজ্জামান, আবদুস সামাদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সাংবাদিক অসিত রঞ্জন দেব, জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, উপজেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি শেখ ফজর রহমান, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদ, কমিশনার এমদাদ হোসেন নাঈম, হেলাল আহমদ, প্রবাসী সায়েদ আহমদ, বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম, সদস্য পারভেজ হক মোহন, বিশ্বনাথ বাঁচাও হাওর আন্দোলনের আহবায়ক আকবর হোসেন সুহেল, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের সদস্য এস এ সাজু, সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার যুগ্ম আহবায়ক রাসেল মিয়া, সুহেল মিয়া, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন, মিয়াদ আহমদ প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

বিশ্বনাথে আধাকেজি গাঁজাসহ আটক-২

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে আধাকেজি গাঁজাসহ মাদক কারবারি ফয়ছল মিয়া (৩৫) অটোরিকসা চালক গফুর আলী (২২) নামে দু’ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার বিশ্বনাথ-লামাকাজী সড়কের রামপাশা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। ফয়ছল রামপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের হাজী আরিছ আলীর ছেলে ও গফুর একই ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত আবদুন নুরের ছেলে।
জানা গেছে, পেশাদার মাদক কারবারী ও ওসমানীনগর থানায় হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী ফয়ছল মিয়া অটোরিকশা (সুনামগঞ্জ-থ, ১১২০৬৭) যোগে গাঁজা নিয়ে লামাকাজী থেকে বিশ্বনাথ অভিমুখে আসছিল। গোপনে সংবাদ পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ শর্ম্মার নেতৃত্বে একদল পুলিশ বিশ্বনাথ-লামাকাজী সড়কের রামপাশা এলাকা থেকে ফয়ছল ও অটোচালক গফুরকে আটক করে।

থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ শর্ম্মা আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর দু’জনকেই মঙ্গলবার সিলেট আদালতে প্রেরণ করা হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)