শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে পুলিশের অভিযানে আটক-৪
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে পুলিশের অভিযানে আটক-৪
শনিবার ● ৭ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে পুলিশের অভিযানে আটক-৪

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের অভিযানে ৪জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে থানা পুলিশ।

আটককৃতরা হলো, নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামের আব্দুর রহমানের ছেলে শহিদুল ইসলাম (২৮) ও একই গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৫), পাবনা জেলার আমিনপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের রহমান সরদারের ছেলে রজিবুল ইসলাম (২৪), নাটোর জেলার সিংড়া উপজেলার মহিমাবাড়ি গ্রামের শাজাহান প্রামানিকের ছেলে মখলেছুর রহমান (২২)।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাইদার সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার দিবাগত রাতে উপজেলার মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবন করার সময় তাদের ৮জনকে আটক করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়োন্ত্রণ আইনে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। শনিবার সকালে তাদের সবাইকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আত্রাইয়ে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ভীমরুলের কামড়ে সাদাকাতুল জান্নাত সারমিলা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মধুগুড়নই গ্রামে।

নিহত সাদাকাতুল জান্নাত সারমিলা গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিশু সাদাকাতুল জান্নাত সারমিলা উপজেলার মধুগুড়নই গ্রামের সাগর হোসেনের মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করছিলো সে। খেলাধুলার এক পর্যায়ে বাড়ির পাশের একটি গাছে থাকা ভীমরুলের বাসায় লাঠি দিয়ে আঘাত করলে বাসা ভেঙে ভীমরলগুলো তাকে কামড়াতে থাকে। এতে শিশুটি গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সাদাকাতুল জান্নাত সারমিলা মৃত্যু হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)