শিরোনাম:
●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে ●   অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন ●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু ●   ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
রাঙামাটি, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দক্ষ জনবল তৈরির লক্ষ্যে রাঙামাটিতে আলোচনাসভা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দক্ষ জনবল তৈরির লক্ষ্যে রাঙামাটিতে আলোচনাসভা
বৃহস্পতিবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দক্ষ জনবল তৈরির লক্ষ্যে রাঙামাটিতে আলোচনাসভা

---রাঙামাটি :: পার্বত্য জেলার শিক্ষিত বেকার যুবদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ করে জাপানে কর্মস্থানের লক্ষ্যে ইউনিভার্সেল মেডিকেল এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইনষ্টিটিউটের পরিচালক রাঙামাটি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ন প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক আলোচনাসভায় মিলিত হয়।
গতকাল বুধবার (২৫সেপ্টেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালমা আক্তার জাহান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, ইউনিভার্সেল মেডিকেল এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইনষ্টিটিউটের পরিচালক প্রীতি চক্রবর্ত্তী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সাথোয়াই প্রু মারমা, রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, রাঙামাটি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল আউয়াল’সহ জেলার গুরুত্বপূর্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনাসভায় ইউনিভার্সেল মেডিকেল এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইনষ্টিটিউটের পরিচালক প্রীতি চক্রবর্ত্তী জানান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং ইউনিভার্সেল মেডিকেল এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইনষ্টিটিউট “কেয়ারগিভার” প্রোগ্রামটির মাধ্যমে জাপানে দক্ষ জনবল প্রেরনের লক্ষ্যে সারাদেশের ন্যয় তিন পার্বত্য জেলা থেকেও শিক্ষিত বেকার যুবদের জাপানি ভাষা ও নার্সিং, মেডিকেল টেকনোলজির উপর দক্ষ করে সরকারীভাবে জাপানে চাকুরী পাওয়ার নিশ্চয়তা দেবে। তাই যে সকল আগ্রহী বেকার যুব রয়েছে তাদের বিনামূল্যে ইউনিভার্সেল মেডিকেল এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইনষ্টিটিউট হতে নার্সিং, মেডিকেল টেকনোলজির উপর প্রশিক্ষণ প্রদান করা হবে। কোর্সটি সম্পূর্ণ হলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো সরকারী খরচে সেই প্রশিক্ষিত কর্মিকে জাপানে প্রেরন করবে। জাপানে প্রশিক্ষিত কর্মির বেতন বাংলাদেশের অর্থ অনুসারে প্রায় দেড়লক্ষ টাকা পাবে। তিনি বলেন, একজন প্রশিক্ষিত কর্মি বছরে একবার দেশে আসার সুযোগ পাবে এবং ৫বছর যদি নিষ্ঠার সাথে জাপানে কাজ করে থাকে তাহলে সিটিজেন শিপ পাবে এবং পরবর্তীতে দেশ থেকে পরিবার নিয়ে সেখানে বসবাস করতে পারবে। তিনি এ প্রশিক্ষণকে আরো সহজতর করতে জেলার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি)তে প্রদত্ত জাপানি ভাষার উপর দেওয়া কোর্সটি সম্পূর্ন করে তার ইনস্টিটিউটে যাওয়ার ও পরামর্শ দেন। তিনি এ বিষয়ে পার্বত্য মন্ত্রণালয় ও পার্বত্য জেলা পরিষদের সর্বাত্বক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং ইউনিভার্সেল মেডিকেল এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইনষ্টিটিউট যে মহৎ উদ্দ্যেগটি গ্রহণ করেছে তাতে করে এখানকার অনেক বেকার যুবরা জাপানে যাওয়ার সুযোগ পাবে। তিনি এ বিষয়ে পরিষদ হতে সর্বাত্বক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন এবং এ বিষয়টি জেলা উপজেলার প্রত্যান্ত এলাকায় ছড়িতে দিতে উপস্থিত প্রতিষ্ঠান প্রধানদের আহ্বান জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)