বুধবার ● ২০ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বাসের ধাক্কায় সার্জেন্ট আহত
গাজীপুরে বাসের ধাক্কায় সার্জেন্ট আহত

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুর চান্দনা চৌরাস্তা মোড়ে ২০ জানুয়ারি বুধবার সকালে বাসের ধাক্কায় এক ট্রাফিক সার্জেন্ট গুরুতর আহত হয়েছেন৷ পুলিশ বাসচালককে আটক করেছে৷
আহত গাজীপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো. ইকবাল হোসেনকে (৩৮) গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আটক চালকের নাম বেলাল হোসেন (৩৫)৷ তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার কালাদহ গ্রামের জয়নাল আবেদিনের ছেলে৷
গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন জানান, চান্দনা চৌরাস্তা মোড়ে সকাল থেকে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট ইকবাল হোসেন৷ সকাল সোয়া ১০টার দিকে ময়মনসিংহগামী একটি বাস পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়৷ এতে তিনি গুরুতর আহত হন৷ তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
তিনি আরো জানান, হালকা গাড়ি চালানোর লাইসেন্স নিয়ে তিনি মহাসড়কে যাত্রীবাহী গাড়ি চালাচ্ছিলেন৷ তাকে (বেলাল হোসেন) জয়দেবপুর থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা