বুধবার ● ২০ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » পাবনার সাঁথিয়ায় ২ স্কুল ছাত্রী নিখোঁজ: পাচারের অভিযোগ
পাবনার সাঁথিয়ায় ২ স্কুল ছাত্রী নিখোঁজ: পাচারের অভিযোগ

পাবনা থেকে মোবারক বিশ্বাস :: পাবনার সাঁথিয়ায় দুই স্কুল ছাত্রী পাচারের অভিযোগ পাওয়া গেছে৷ তারা হচ্ছে উপজেলার আত্রাইশুকা গ্রামের আঃ মুন্নাফ সেখের মেয়ে মুনি্ন খাতুন (১৬) ও তার বান্ধবী চর-চিনাখড়া গ্রামের মুন্নাফের মেয়ে মুনি্ন খাতুন (১৫) এবং দুলাই উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী৷ তাদের নাম এবং পিতার নাম একই৷ ৫ দিন অতিবাহিত হয়ে গেলেও তাদের উদ্ধার করতে পারেনি পুলিশ৷ এ ব্যাপারে মুন্নীর স্বামীর বিরুদ্ধে থানায় পাচারের অভিযোগ দেওয়া হয়েছে৷
সাঁথিয়া থানায় লিখিত অভিযোগে জানা যায়, গত শনিবার সকালে সাঁথিয়া উপজেলার আত্রাইশুকা গ্রামের আঃ মুন্নাফ সেখের মেয়ে মুনি্ন খাতুন (১৮) ও তার বান্ধবী চর-চিনাখড়া গ্রামের মুন্নাফের মেয়ে মুনি্ন খাতুন (১৬) দুলাই উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে ভর্তির জন্য বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি৷ ওই দিন সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় মুনি্নর দিন মুজুর দারিদ্র পরিবার বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি করতে থাকেন৷ স্কুল ছাত্রীর বাবা মুন্নাফ জানান, ১৮জানুয়ারী সোমবার রাতে মোবাইল ফোনে আত্রাইশুকার মুনি্ন (১৮) তার বাবাকে জানান, তার স্বামী সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ধাতালপুর গ্রামের বাগার ছেলে মনিরুল (২২) তাদেরকে জোর পূর্বক তুলে নিয়ে অনেক দুরে রেখে গেছে৷ তারা এলাকাটি চিনেনা বা স্থানের নাম বলতে পারে না৷ অপরিচিত লোকজন তাদেরকে ঘরে আটকিয়ে রেখে শারিরীকভাবে নির্যাতন করছে বলে ফোনের লাইন কেটে দেন৷ গত মঙ্গলবার রাতে নিখোঁজ মুনি্নর বাবা মুন্নাফ বাদী হয়ে সাঁথিয়া থানায় মেয়ের স্বামীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন৷ এদিকে থানায় অভিযোগ দায়েরের সংবাদ শুনে মুনি্নর স্বামী মনিরুল আত্মগোপন করেছে বলে জানা গেছে৷
এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে চেষ্টা চলছে৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা