শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজস্থলীতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সংবাদ রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত : পিসিজেএসএস
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজস্থলীতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সংবাদ রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত : পিসিজেএসএস
মঙ্গলবার ● ১৯ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজস্থলীতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সংবাদ রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত : পিসিজেএসএস

---সংবাদ বিজ্ঞপ্তি :: আজ ১৯ নভেম্বর মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-মুল) রাঙামাটি জেলা কমিটির  তথ্য ও প্রচার সম্পাদক নগেন্দ্র চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গতকাল (১৮ নভেম্বর) parbattanews.com, chttoday.com, pahar24.com, chttimes24.com, banglanews24.com, বিবিসি, প্রথম আলো, যুগান্তর, মানবজমিন, jagonews24.com, New Age, Dhaka Tribune, New Nation, জনকণ্ঠ, বাংলা ট্রিবিউন, চট্টগ্রাম প্রতিদিনসহ বিভিন্ন টিভি ও অনলাইন সংবাদমাধ্যমে প্রায় একই তথ্য দিয়ে প্রকাশিত ‘রাঙামাটির রাজস্থলীতে জনসংহতি সমিতির (কোন কোন সংবাদে সন্তু গ্রুপের) দু’গ্রুপের অন্তর্কোন্দলে /সংঘর্ষে /গোলাগুলিতে পিসিজেএসএস’র ৩ সশস্ত্র কর্মী / সন্ত্রাসী নিহত’ হওয়ার সংবাদের প্রতি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দৃষ্টিগোচর হয়।

এ সংবাদে কোন বস্তুনিষ্ট তদন্ত ও বাছ-বিচার ছাড়া নিরাপত্তা বাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে একতরফাভাবে বলা হয় যে, রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নের বালুমুড়া মারমা পাড়ায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র দুই গ্রুপের বন্দুকযুদ্ধে পিসিজেএসএসের ৩ সশস্ত্র কর্মী বা কোন কোন সংবাদের ভাষ্যে সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। বস্তুত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সংবাদ সর্বৈব মিথ্যা, বানোয়াট, বিকৃত ও রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত।
জানা যায় যে, গতকাল ১৮ নভেম্বর সকালে স্থানীয় আওয়ামীলীগ ও সেনাবাহিনীর সমর্থিত দলচ্যুত আরাকান লিবারেশন পার্টি (এএলপি)-এর একটি গ্রুপ অস্ত্র-শস্ত্রসহ মদ্যপ অবস্থায় বান্দরবান জেলার সদর উপজেলার রাজভিলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ৮নং নোয়াপাড়া গ্রামে প্রবেশ করে। প্রবেশ করেই তারা এলাকার যুবক ও পুরুষদের ধরপাকড় শুরু করে এবং তাদেরকে মারপিট করতে থাকে। অবশেষে বিকাল ৪টায় সময় নোয়াপাড়ার কার্বারী (গ্রাম প্রধান) মোনারাম তঞ্চঙ্গ্যা (৫৫) ও তার ছেলে সুখমণি(শুক্রমনি) তঞ্চঙ্গ্যা (৩২) সহ চারজন গ্রামবাসীকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায়। তাদের মধ্যে একজনকে ছেড়ে দিলেও মোনারাম তঞ্চঙ্গ্যা ও সুখমণি তঞ্চঙ্গ্যাসহ বাকী তিনজনকে সন্ধ্যার দিকে গাইন্দা ইউনিয়ন ও রাজভিলা ইউনিয়নের সীমান্তবর্তী বালুমুড়া স্থানে নিয়ে গুলি করে নৃশংসভাবে হত্যা করে।
উল্লেখ্য যে, স্থানীয় আওয়ামীলীগ ও সাম্প্রদায়িক গোষ্ঠীর যোগসাজশে সেনাবাহিনী, গোয়েন্দা বাহিনী, আইন-শৃঙ্খলা বাহিনী, বিজিবি ও প্রশাসন কর্তৃক পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বিরুদ্ধে চাঁদাবাজি, খুন-খারাবি, সন্ত্রাস, অস্ত্রবাজি অভিযোগ আনার অপচেষ্টাকে বৈধতা দানের হীনউদ্দেশ্যে দলচ্যুত এএলপি নামক বিদেশী সশস্ত্র গোষ্ঠী কর্তৃক নিরীহ তঞ্চঙ্গ্যা গ্রামবাসীদেরকে নৃশংস হত্যার ঘটনাকে জনসংহতি সমিতির দু’ গ্রুপের মধ্যেকার সংঘর্ষ বলে সেনাবাহিনী থেকে এসব গণমাধ্যমে সংবাদ প্রেরণ করা হয় এবং তা যথাযথভাবে যাচাই-বাছাই না করে বিবিসি ও প্রথম আলোর মতো বহুল প্রচারিত সংবাদমাধ্যমসহ সেনাবাহিনী ও গোয়েন্দা বাহিনীর আশীর্বাদপুষ্ঠ পার্বত্য চট্টগ্রামের তথাকথিত অনলাইন সংবাদ পোর্টালে ফলাওভাবে প্রচার করা হয়।
এমনকি ১৮ নভেম্বর সন্ধ্যার দিকে ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথে ঘটনাস্থলে না গিয়ে এবং ঘটনায় নিহত ব্যক্তিদের উদ্ধার ও ময়না তদন্ত না করে রাঙামাটি পুলিশ সুপার ও রাজস্থলী থানার ওসিসহ পুলিশ ও প্রশাসন এ ঘটনাকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ‘সশস্ত্র দু’গ্রুপের’ মধ্যে সংঘটিত ঘটনা বলে নিশ্চিত করে সংবাদ মাধ্যমে বক্তব্য দিয়েছে এবং সংবাদ মাধ্যমগুলো তা সঠিক মনে করে সন্ধ্যার পর পরই (ঘটনার দুই/এক ঘন্টার মধ্যে) প্রচার করতে শুরু করে। পার্বত্যনিউজ.কম তো “নিহত সন্ত্রাসীরা চলতি বছরের ১৮ মার্চ বাঘাইছড়িতে নির্বাচনী কর্মকর্তাদের উপর হামলার সাথে সম্পৃক্ত থাকতে পারে” বলেও আগাম সংবাদ দিয়েছে। মূলত গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের পরিকল্পনা নিয়ে এএলপিকে দিয়ে শাসকদলের যোগসাজশে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসন নিরীহ গ্রামবাসীদের উপর এই হত্যার ঘটনা ঘটানো হয়েছে বলে এসব সংবাদ থেকে সহজে অনুমান করা যায়। হত্যার শিকার এসব গ্রামবাসী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কোন সদস্য নন এবং তারা কোন প্রকার সশস্ত্র তৎপরতার সাথেও যুক্ত নন। আরো উল্লেখ্য যে, এসব কায়েমী স্বার্থান্বেষী গোষ্ঠী এএলপিকে দিয়ে খুন-সন্ত্রাস চালিয়ে এসব এলাকার তঞ্চঙ্গ্যা গ্রামবাসীদের উচ্ছেদ করার দীর্ঘদিন ধরে অপচেষ্টা চালিয়ে আসছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বলার অপেক্ষা রাখে না যে, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে আওয়ামীলীগের স্থানীয় নেতৃত্বসহ রাষ্ট্রযন্ত্রের প্রত্যক্ষ মদদ ও যোগসাজশে কখনো কখনো স্থানীয়ভাবে ‘মগ লিবারেশন পার্টি’ নামে পরিচয়দানকারী এএলপি নামক বিদেশী সশস্ত্র গোষ্ঠী এবং সংস্কারপন্থী খ্যাত তাঁবেদার সশস্ত্র সন্ত্রাসীকে আশ্রয়-প্রশ্রয় ও মদদ দিয়ে পার্বত্য চট্টগ্রামে খুন, সংঘাত, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণের রাজত্ব কায়েম করা হয়েছে। আর সেনা-সমর্থিত এসব সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো দ্বারা সংঘটিত ঘটনাকে দোহাই দিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য ও সমর্থকসহ নিরীহ গ্রামবাসীর উপর নির্বিচারে তল্লাসী, মিথ্যা মামলা দায়ের, অমানুষিক শারীরিক নির্যাতন, গ্রেফতার, হত্যাসহ ফ্যাসীবাদী কায়দায় দমন-পীড়ন চালানো হচ্ছে।
রাজনৈতিক হীনউদ্দেশ্যে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের সরবরাহকৃত বিকৃত ও সাজানো তথ্যের ভিত্তিতে উল্লেখিত সংবাদমাধ্যমে এধরনের ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত সংবাদ প্রকাশের বিরুদ্ধে জনসংহতি সমিতি তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে। এই ভিত্তিহীন সংবাদ প্রত্যাহার করে ঘটনার বস্তুনিষ্ট তথ্য নিয়ে যথাযথ সংবাদ প্রকাশের জন্য এসব সংবাদমাধ্যমকে আহ্বান জানিয়েছেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)